Tuesday, March 31, 2026

মমতার মনোনয়নে ভুল তথ্যের অভিযোগ বিজেপির, হারের ভয়ে নালিশ: পাল্টা তৃণমূল

Date:

Share post:

নন্দীগ্রামে তৃণমূল (Tmc) প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) মনোনয়নপত্রে ভুল তথ্য রয়েছে। এই অভিযোগে মনোনয়ন বাতিল করার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি (Bjp)।

মনোনয়নপত্রে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই। কিন্তু
বিজেপি আইনজীবী সেলের দাবি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ছটি ফৌজদারি মামলা রয়েছে। তা মনোনয়নপত্রে উল্লেখ না করে নির্বাচন কমিশনের আইন বিরুদ্ধ কাজ করেছেন মমতা। এই কারণে, নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি তুলল বিজেপি। মমতার মনোনয়ন বাতিল করার দাবিতে সোমবার (Monday) বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হন বিজেপি-র আইনজীবী সেলের প্রতিনিধিরা।

নন্দীগ্রামে মমতার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) নির্বাচনী এজেন্ট মেঘনাদ পাল এবং বিজেপি আইনজীবী সেলের সদস্যরা সোমবার এ বিষয়ে কমিশনে অভিযোগ জানিয়েছেন।

পূর্ব মেদিনীপুর জেলা বিজেপি সূত্রের খবর, সোমবার দুপুরেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের রিটার্নি অফিসারের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করেন মেঘনাদ।

আরও পড়ুন:রানির পায়ের তলায় পুত্রবধূ, শার্লি এবদো-র কার্টুন ঘিরে বিতর্ক

এ বিষয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Benarjee) বলেন, শুভেন্দু অধিকারীর মাথাতেই এসব মামলার বিষয়ে আসে কারণ তিনি নিজে 6 কোটি টাকা নেওয়ার মামলায় জড়িত রয়েছেন।

আর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, বিজেপি হেরে যাবে বুঝতে পেরে খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা করছে। উন্নয়নের কোনও দিশা তাদের নেই। কমিশনের তরফ থেকে যদি তৃণমূল প্রার্থীকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয় তাহলে যথাযথ জবাব দেওয়া হবে। সবশেষে কুণাল ঘোষ বলেন, কারও বিরুদ্ধে কোনও মামলা হওয়া মানেই সেটা তিনি জানবেন তা নয়। দেশের বহু প্রথম সারির নেতার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা থাকে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তাঁকে সেই মামলায় নোটিশ করা হচ্ছে বা জড়ানো হচ্ছে ততক্ষণ সেটা তিনি হলফনামায় সেটা দিতে পারেন না।

Advt

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...