Wednesday, June 24, 2026

BJP সমর্থকদের ‘তাণ্ডব’ কফি হাউসে, উত্তপ্ত পরিস্থিতি

Date:

Share post:

বিজেপি সমর্থকরা রীতিমতো ‘তাণ্ডব’ চালালো কলেজ স্ট্রিটের কফি হাউস চত্বরে। ‘নো ভোট টু বিজেপি’ লেখা পোস্টার ছিঁড়ল। কফি হাউসের সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, বিজেপি কর্মী-সমর্থকদের গেরুয়া টি-শার্টে মোদির ছবি। এবং তাঁরা ‘জয় জয় ভারতমাতা’, ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে সিঁড়ি দিয়ে নেমে আসছেন। পালটা বিজেপি-বিরোধী স্লোগানও শোনা যায়। সবমিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়।

কয়েকদিন আগে কফি হাউসের চারপাশে ‘নো ভোট টু বিজেপি লেখা পোস্টারে ছেয়ে গিয়েছে। সোমবার তারই প্রতিবাদে একদল বিজেপি সমর্থক গেরুয়া টি-শার্ট গায়ে ঢুকে পড়েন কলেজ স্ট্রিটের কফি হাউসে। তারপর সেখানকার পোস্টার ছিঁড়ে ফেলেন। আবার অনেক পোস্টারে কালি লেপে দেন। উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। প্রশ্ন ওঠে, গেরুয়া টি-শার্ট গায়ে চাপিয়ে একদল যুবক এসে কফি হাউসের মতো জায়গায় ‘তাণ্ডব’ করার সাহস পায় কীভাবে? কেন মেনে নেওয়া হবে এই ‘দাদাগিরি’?

আরও পড়ুন-সি ভোটারের তৃতীয় সমীক্ষাতেও এগিয়ে তৃণমূল, বিজেপির সম্ভাবনা হতাশাজনক

বিজেপির তরফে পালটা দাবি করে বলা হয়েছে, ওই যুবকরা পোস্টার লাগানোর জন্য সেখানে গিয়েছিলেন। কিন্তু তাঁদের বাধা দেওয়া হয়। তাঁরাও প্রশ্ন তোলেন, বিজেপি বিরোধী পোস্টার সেখানে লাগানো হয়ে থাকলে, তাঁদের কেন বাধা দেওয়া হবে? এ প্রসঙ্গে BJP-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “কফি হাউসের মতো এমন ঐতিহ্যবাহী জায়গায় রাজনীতি ঢোকাটা সত্যিই কাম্য নয়। যেভাবে পোস্টারে ঢেকে ফেলা হয়েছে, তা কফি হাউসের সংস্কৃতির সঙ্গে যায় না। কিন্তু গেরুয়া টি-শার্ট পরে কয়েকজন ঢুকলেই যে তাঁদের বাধা দিতে হবে, সেটাও মেনে নেওয়া যায় না।”

Advt

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...