Friday, June 26, 2026

সি ভোটারের তৃতীয় সমীক্ষাতেও এগিয়ে তৃণমূল, বিজেপির সম্ভাবনা হতাশাজনক

Date:

Share post:

সি ভোটারের জনমত সমীক্ষায় ফের ক্ষমতায় আসার ইঙ্গিত তৃণমূলেরই (Tmc)। পিছিয়ে পড়ছে বিজেপি (Bjp)। ২০২১-এর বিধানসভা নির্বাচন নিয়ে সি ভোটারের সমীক্ষায় আভাস, বাংলায় টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) জয়ের হ্যাটট্রিক রুখতে পারছে না পদ্মশিবির। তবে, শাসকদলের প্রাপ্ত আসন সংখ্যা এবার কমবে বলেই মনে করছে সমীক্ষকরা।

সি ভোটারের তৃতীয় সমীক্ষা অনুযায়ী, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল ১৫০ থেকে ১৬৬টি আসন পেতে পারে। প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি ৯৮ থেকে ১১৪টি আসন পেতে পারে বলে সমীক্ষায় আভাস। গতবারের তুলনায় আসন বাড়াতে পারলেও ম্যাজিক ফিগার ছুঁতে পারবে না গেরুয়া শিবির।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ইলেকশন এজেন্ট সুফিয়ানকে গ্রেফতারের নির্দেশ আদালতের

এবার ভোটে লড়ছে সংযুক্ত মোর্চা। বাম-কংগ্রেসের (Left-Congress) জোটের সঙ্গে হাত মিলিয়েছে আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) দল আইএসএফ। ফলে আসাদউদ্দিন ওয়েইসির মিম (Mim) ভোটে লড়াই করলেও সমীক্ষায় আভাস তারা তেমন দাগ কাটতে পারবে না। সংযুক্ত মোর্চার ফলও খুব উল্লেখযোগ্য হবে বলে মনে করছে না সি ভোটারের সমীক্ষা।বাম-কংগ্রেস-ISF জোট পেতে পারে ২৩-৩১টি আসন। অন্যান্যরা পেতে পারে ১ থেকে ৫টি আসন।

আর সি ভোটারের তৃতীয় দফার জনমত সমীক্ষা অনুযায়ী, বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে ৫২ শতাংশ মানুষের পছন্দ মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭ শতাংশ মানুষের পছন্দ করছেন দিলীপ ঘোষকে (Dilip Ghosh)।

বিভিন্ন জনমত সমীক্ষার যে ফল এখনও পর্যন্ত প্রকাশ পেয়েছে, তাতে আভাস তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছে তৃণমূলই; মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advt

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...