Saturday, March 14, 2026

আজও দফায় দফায় প্রার্থী নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভে উত্তাল হেস্টিংস

Date:

Share post:

প্রার্থী নিয়ে ক্ষোভ। কলকাতা থেকে জেলায় বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। মঙ্গলবারও সকাল থেকে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বিজেপির হেস্টিংস পার্টি অফিসের সামনে। আসলে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই, দিকে দিকে বিক্ষোভের ঝড়!কোথাও পার্টি অফিসে ঝোলানো হল তালা, কোথাও তৃণমূল থেকে আসা নেতাকে দল প্রার্থী করায় প্রতিবাদে পোস্টার দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা।
মঙ্গলবার আরামবাগের বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন হেস্টিংসের সামনে। প্রচুর পুলিশ মোতায়েন থাকলেও ব্যারিকেড ভেঙে তারা পার্টি অফিসের ভেতরে ঢুকতে চান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হিমশিম খেতে হয় । তাদের দাবি, ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে। জয়নগরের কর্মী সমর্থকরা অভিযোগ করেন, ঘুষ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বুঝিয়ে প্রার্থী করা হয়েছে । অবিলম্বে প্রার্থী বদলের দাবিতে এখনও তারা বিক্ষোভ দেখাচ্ছেন ।
রবিবার জেলার বিভিন্ন প্রান্তে প্রার্থী নিয়ে যে অসন্তোষ-বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, সোমবার তা আছড়ে পড়ল হেস্টিংসে বিজেপি নির্বাচনী কার্যালয়ের সামনে। দুপুর থেকে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন কমপক্ষে তিনটি বিধানসভা কেন্দ্রের কর্মীরা। ক্ষোভের মুখে পড়েছেন বিজেপি নেতা শিবপ্রকাশ, অর্জুন সিং, মুকুল রায়রা।
সোমবার দুপুরে হেস্টিংসে প্রথমে বিক্ষোভ শুরু করেন পাঁচলা এবং উদয়নারায়ণ বিজেপির কর্মী-সমর্থকরা। রাস্তায় বসে স্লোগান তোলা হয়। ব্যারিকেড ভেঙে বিজেপির কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তিতে অনেকেই রাস্তায় পড়ে যান। তাঁদের সামলাতে রীতিমতো হিমশিম খেতে থাকে পুলিশ। পাঁচলার বিজেপির প্রার্থী মোহিত ঘাঁটির বিরুদ্ধে তোলাবাজি, নারীপাচারের অভিযোগ তোলেন বিজেপি কর্মীরা। পাশাপাশি তাঁদের দাবি, রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েই টিকিট পেয়েছেন মোহিত। একইভাবে উদয়নারায়ণপুরের ‘বহিরাগত’ প্রার্থী সুমিতরঞ্জন করারের টিকিটও ফিরিয়ে দাবি জানানো হয়। অনেকের হাতেই ‘সুমিতরঞ্জন করারকে বিজেপির প্রার্থী মানছি না, মানব না’ পোস্টারও দেখা যায়।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...