Friday, April 3, 2026

শুধুই ‘দুয়ারে রেশন’ নয়, তৃণমূলের ইস্তাহারে থাকছে একাধিক বেনজির প্রতিশ্রুতি

Date:

Share post:

গত রবিবারই দলীয় ইস্তাহার প্রকাশের কথা ছিলো৷ কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অসুস্থ হয়ে পড়ায় তা পিছিয়ে যায়৷ আপাতত ঠিক আছে, তৃণমূলের ইস্তাহার (TMC Manifesto) প্রকাশ করা হবে বুধবার৷ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একুশের নির্বাচনে দলের ইস্তাহার প্রকাশ করবেন৷

আগেই জানা গিয়েছে, এই ইস্তাহারের প্রধান চমক ‘দুয়ারে রেশন’-এর (Duare Ration) প্রতিশ্রুতি ৷ ক্ষমতায় আসার হ্যাটট্রিক হলে বাংলার ১.৫ কোটি বাড়ির ‘দুয়ারে’ রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে তৃণমূল৷ তবে শুধুই ‘দুয়ারে রেশন’ নয়, শাসক দলের ইস্তাহারে থাকছে আরও বেশ কিছু চমকপ্রদ প্রতিশ্রুতি ৷

সূত্রের খবর, তৃণমূলের ইস্তাহারে থাকছে,

◾রাজ্যে ভারী শিল্পে বিপুল অঙ্কের বিনিয়োগের বড় প্রতিশ্রুতি৷

◾থাকছে বিপুল চাকরির সুযোগ তৈরির প্রতিশ্রুতি ৷

◾রাজ্যের GDP বৃদ্ধির প্রতিশ্রুতিও থাকছে৷

◾রাজ্যের দারিদ্রসীমার তলায় (BPL) থাকা মানুষের হার ২০% থেকে কমিয়ে ৫ % করার প্রতিশ্রুতি৷

◾বর্তমানের বেকারত্বের সংখ্যা ৫০% হ্রাস করার আশ্বাস দেওয়া হয়েছে৷

◾প্রায় ৫ লক্ষ মানুষকে চাকরি এবং পরিবারে ন্যূনতম মাসিক আয় নিশ্চিত করার প্রতিশ্রুতি।

◾থাকছে রাজ্যের ১.৬ কোটি পরিবারের যোগ্য মহিলাকে ৫০০ টাকা করে ভাতার আশ্বাস৷

◾২৩টি জেলা সদরে নতুন মেডিকেল কলেজ তৈরি করা হবে৷

◾বাংলার বাড়ি প্রকল্পে স্বল্প মূল্যে আরও ৫ লক্ষ আবাসন৷

◾৪৭ লক্ষ পরিবারকে নলবাহিত জল দেওয়ার প্রতিশ্রুতি৷

◾যুবকদের স্বাবলম্বী করার লক্ষ্যে নতুন ‘স্টুডেন্ট ক্রেডিট লিমিট’-এ ৪% সুদে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি।

◾জনপ্রিয় হয়ে ওঠা ৫ টাকার ‘মা কিচেন’-এর জন্য ৭৫ কোটি টাকা বরাদ্দের প্রতিশ্রুতি ৷

◼কৃষিক্ষেত্রে ৬৮ লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক- পিছু বার্ষিক ১০ হাজার টাকা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি৷

◾প্রতি বছর ১০ লক্ষ নতুন ক্ষুদ্র শিল্পপ্রকল্প স্থাপন৷

আরও পড়ুন- এবার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের বিলগ্নীকরণের পথে কেন্দ্র

Advt

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...