Saturday, June 6, 2026

শান্তিনিকেতনে আজকের বসন্ত উৎসবে কেন এত গোপনীয়তা? ক্ষুব্ধ পড়ুয়ারা

Date:

Share post:

অত্যন্ত গোপনীয়তার মধ্য দিয়ে এবার বসন্ত উৎসব পালন হল শান্তিনিকেতনে। এবার সাধারণের প্রবেশ একেবারেই নিষিদ্ধ ছিল।
কিন্তু প্রশ্ন উঠেছে কেন চূড়ান্ত গোপনীয়তায় আজ মঙ্গলবার অনুষ্ঠিত হল বিশ্বভারতীর ঐতিহ্যশালী বসন্ত উৎসব। তড়িঘড়ি নেওয়া এই সিদ্ধান্তে স্বভাবতই বিড়ম্বনায় পড়েছেন অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা।
বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের পাশাপাশি অধ্যাপক অধ্যাপিকা কাছেও এই অনুষ্ঠান কর্মসূচির কোনও তথ্য নেই বলে জানা গিয়েছে । এমনকি ১৫ মার্চ সন্ধের সময় তারা জানতে পারেন ১৬ মার্চ সকাল ৮,৩০ মিনিটে উপাসনা গৃহে অনুষ্ঠান হবে। এমনই অভিযোগ ছাত্রছাত্রীদের ।
এমনকি এভাবে বসন্ত উৎসব হওয়ায় তাদের অভিভাবকরাও বঞ্চিত হলেন বসন্ত উৎসব দেখা থেকে। এমনকি অনুষ্ঠানে ব্রাত্য থাকলেন প্রাক্তন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে প্রবীণ আশ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। স্বভাবতই তারাও ক্ষোভ প্রকাশ করেছেন এই ঘটনায়।

 

Related articles

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...