Wednesday, June 24, 2026

মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য

Date:

Share post:

ফের শহরের বুকে অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা। এবার কলকাতা মেডিক্যাল কলেজে (Medical College) অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আজ বুধবার ভোর পাঁচটা নাগাদ কলকাতা মেডিক্যাল কলেজে করোনা ওয়ার্ড থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর যেতেই ছুটে আসে দমকল। আসে
বউবাজার থানার পুলিশ।

এমন অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায় রোগী ও তাঁদের পরিবারের মধ্যে। তড়িঘড়ি রোগীদের ওই ওয়ার্ড থেকে সরানোর ব্যবস্থা করা হয়।

তবে ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটতে পারে।

 

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...