Saturday, April 4, 2026

এখন থেকে ২৪ সপ্তাহেও গর্ভপাত সম্ভব, রাজ্যসভায় পাশ গর্ভাবস্থার সংশোধনী বিল

Date:

Share post:

এখন ২৪ সপ্তাহেও গর্ভপাত (Pregnancy Termination Bill) করা সম্ভব হবে। সম্প্রতি রাজ্যসভায় (Pparliament of india)গর্ভাবস্থা (‌সংশোধনী)‌ বিল ২০২০ পাশ হয়েছে। ফলে  গর্ভাবস্থার ২০ সপ্তাহের পরও  এমনকী ২৪ সপ্তাহেও কোনও মহিলা প্রয়োজনে সহজেই গর্ভপাত করাতে পারবেন। যদিও কিছু শর্ত আরোপিত হয়েছে। ২৪ সপ্তাহ পরে কেন গর্ভপাত করাতে হবে এবং তা করানো সম্ভব কী না সে ব্যাপারে সিদ্ধান্ত নেওযার জন্য রাজ্য স্তরের মেডিক্যাল বোর্ড গঠনের বিধান র‌য়েছে।

গত বছরের মার্চ মাসে লোকসভায় এই বিলটি পাশ হয়।  এতদিন আইন ছিল, সর্বাধিক ২০ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করানো যাবে। কিন্তু গত বছরই গর্ভপাত সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনে কেন্দ্রীয় মন্ত্রিসভা। রাজ্য সভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং বলেন, ‘‌রাজ্যসভার একটি নির্বাচিত কমিটিতে বিলটি প্রেরণের পর ধ্বনি ভোটের মাধ্যমে তা পরাজিত হয় এবং সদস্যদের দ্বারা প্রস্তাবিত কিছু সংশোধনীও এতে ছিল। এরপর কিছু সংশোধনীর পর এটি  রাজ্যসভায় পাশ হয়।’‌ গর্ভপাত করানো যেতে পারে তার সময়সীমা বাড়ানোর কথাই এই বিলে রয়েছে। বর্তমানে যদি ১২ সপ্তাহের মধ্যে গর্ভপাত করানোর প্রয়োজন হয় তবে একজন চিকিৎসকের অনুমোদনের প্রয়োজন রয়েছে। কিন্তু তা ১২ থেকে ২০ সপ্তাহের মধ্যে করাতে হলে ২ জন চিকিৎসকের অনুমোদন দরকার। গর্ভাবস্থায় বিভিন্ন ধরণের শারীরিক সমস্যার কারণে গর্ভপাতের সিদ্ধান্ত নিতে বাধ্য হন মহিলারা। গত বছরই খসড়া প্রস্তাবেই এই বিষয়ে গুরুত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছিল। অনেক সময় ধর্ষণ ও যৌন নিগ্রহের ক্ষেত্রেও সমস্যায় পড়েন মহিলারা। ১৯৭১ সালের মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি (MTP) আইনে ২০ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের অনুমতি ছিল ৷ সেই আইন সংশোধন করে তা ২৪ সপ্তাহ করা হল।

Advt

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...