Monday, June 8, 2026

অযোগ্যকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না, চাইলে রাজ্য পরীক্ষা পিছোতে পারে: SSC-কে বলল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

আপনারা কি নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন? এটা লজ্জাজনক। ট্রুলি শকিং। আমরা আগেই বলেছি, কোনও ভাবেই কোনও অযোগ্য ব্যক্তিকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না – স্কুল সার্ভিস কমিশনের (SSC) আইনজীবীকে বলে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশচন্দ্র শর্মার বেঞ্চ। চাইলে রাজ্য সরকার পরীক্ষা পিছিয়ে দিতে পারে।

সেপ্টেম্বরে স্কুল সার্ভিস কমিশনের (SSC) নতুন নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক- আর্জি জানিয়েছিল কিছু পরীক্ষার্থী। একইসঙ্গে তাঁদের আবেদন ছিল গতবারের মত এবারেও গ্র্যাছজুয়েশনে ৪৫ শতাংশ নম্বর পাওয়া চাকুরিরত শিক্ষকদের নতুন নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হোক। সুপ্রিম কোর্ট এই আবেদনে সম্মতি দিয়েছে। চাকুরিরত শিক্ষকদের ফর্ম ফিল আপ করার জন্য সাতদিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সেই আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে- চাইলে রাজ্য সরকার পরীক্ষা পিছিয়ে দিতে পারে। চাকরিতে কর্মরত শিক্ষকদের ফর্ম ফিল-আপের জন্য সাতদিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। ফলে খানিকটা স্বস্তিতে প্রার্থীরা। বেঞ্চ এও মন্তব্য করে, চাইলে রাজ্য সরকার পরীক্ষার দিন পিছিয়ে দিতে পারে। সেই মন্তব্যে আপাতত আশার আলো দেখছেন যোগ্য চাকরিপ্রার্থীরা।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...