Saturday, April 4, 2026

বিজেপি-প্রার্থী তালিকায় ৯ সংখ্যালঘু মুসলিম, সাগরদিঘিতে হেভিওয়েট মাফুজা খাতুন

Date:

Share post:

একুশের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে বিজেপি এখনও পর্যন্ত মোট ২৯৪ কেন্দ্রের মধ্যে ২৭৫ কেন্দ্রের জন্য দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে৷ এই ২৭৫ প্রার্থীর মধ্যে ৯ জন সংখ্যালঘু মুসলিম প্রার্থীও আছেন৷

এই ৯ জন মুসলিম প্রার্থীর মধ্যে হেভিওয়েট একজনই৷ বস্তুত শুধুই মুসলিম প্রার্থীদের মধ্যে নয়, এ পর্যন্ত ঘোষিত ২৭৫ বিজেপি প্রার্থীদের মধ্যে ইনি অন্যতম গুরুত্বপূর্ণ প্রার্থী৷

◾২০১৯-এর লোকসভা নির্বাচনে জঙ্গিপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে দুরন্ত লড়াই করেও পরাজিত হয়েছিলেন মাফুজা খাতুন (Mafuja Khatun)৷ ভোট পেয়েছিলেন সাড়ে ৩ লক্ষেরও বেশি৷ বিজেপি প্রতীক নিয়ে মাফুজার এই লড়াইকে সেলাম জানিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী ৷ সেই সময় জল্পনা শুরু হয়েছিলো কেন্দ্রীয় মন্ত্রিসভায় অথবা সংগঠনের কেন্দ্রীয়স্তরে অন্তর্ভূক্ত করা হতে পারে মাফুজা খাতুনকে৷

এবারের বিধানসভা ভোটে বিজেপি এই মাফুজা খাতুনকে প্রার্থী করেছে মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রে৷ এই আসনটি মাফুজা ছিনিয়ে আনতে পারবে বলেই গেরুয়া শীর্ষমহল বিশ্বাস করছে৷

◾রঘুনাথগঞ্জ -গোলাম মোর্দাশা

◾ভগবানগোলা – মেহবুব আলম

◾ডোমকল – রুবিয়া খাতুন

◾রাণীনগর – মাসুহারা খাতুন৷

◾গোয়ালপোখর – গোলাম সারওয়ার৷

◾চোপড়া – শাহিন আখতার

◾হরিশচন্দ্রপুর – মতিউর রহমান

◾সুজাপুর – শেখ জিয়াউদ্দিন

 

আরও পড়ুন- এবার করোনা ভ্যাকসিন নিতে প্রয়ােজন হবে না ইনজেকশনের সিরিঞ্জ!

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...