Saturday, April 4, 2026

ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়ির কাছে বোমাবাজি, আহত তিন

Date:

Share post:

ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়ির কাছে বোমাবাজি ৷ আহত স্থানীয় এক বৃদ্ধ, এক বৃদ্ধা ও এক যুবক ৷ ফের আতঙ্কে এলাকাবাসী । ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ যায় , নামাতে হয় ব়্যাফ ৷ এই ঘটনায় পুলিশ ব্যবস্থা না নিলে পাল্টা ‘খেলা’র হুঁশিয়ারি দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ ৷
বুধবার রাতে বোমাবাজির ঘটনাটি ঘটে ভাটপাড়া বিধানসভার জগদ্দল থানার অন্তর্গত ১৮ নম্বর গলি এলাকায় ৷ যেখান থেকে খুব দূরে নয় ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি ৷ ওই এলাকাতেই রয়েছে অর্জুন সিংয়ের অফিসও ৷ জানা গিয়েছে, কাছাকাছি এলাকার মধ্যে ১৫টি জায়গায় বোমাবাজি হয় ৷ দুষ্কৃতীরা স্থানীয় সিসিটিভিগুলিও ভেঙে দেয় ৷ এই ঘটনা এলাকার তিন দুষ্কৃতী ও তার সাঙ্গপাঙ্গরা ঘটিয়েছে বলে অভিযোগ ৷ সাংসদ অর্জুন সিংয়ের বক্তব্য, বিগত লোকসভা ভোটের সময় যা হয়েছিল ফের সেই আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে ৷ এলাকার মানুষ যাতে খোলা মনে ভোট দিতে না পারে, সেই পরিস্থিতি তৈরি করা হচ্ছে ৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...