Wednesday, June 24, 2026

তামিলনাড়ুর একটি বিধানসভা কেন্দ্রে ১০০০ কৃষক ভোটে দাঁড়ালেন

Date:

Share post:

এও এক অভিনব কৃষক (farmer protest) আন্দোলন। রাজনীতিকদের মিথ্যা প্রতিশ্রুতিতে বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন তামিলনাড়ুর কৃষকরা ( farmers of Tamil Nadu)। তাই ঠিক করলেন নিজেদের দাবি মেটাতে নিজেরাই এবার বিধানসভায় যাবেন। তাই কৃষকরা (farmers file nomination) নিজেরাই ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কানগেয়াম বিধানসভা কেন্দ্রে। প্রায় এক হাজার কৃষক অভিনব প্রতিবাদের পথে হাঁটলেন৷ তিরুপুর জেলায় এই কানজেয়াম বিধানসভা৷

 

কৃষকদের দাবি, চাষের জন্য জল দরকার । দীর্ঘদিন ধরেই তাঁরা পরমবিকুলম- আলিয়ার প্রকল্প থেকে জল দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছেন৷ কিন্তু রাজনৈতিক দলের কোনও নেতা কিংবা প্রশাসনের কোন কর্তাব্যক্তি, কেউই তাঁদের এই আবেদনে কর্ণপাত করেননি৷ তাই বাধ্য হয়েই তাঁরা নিজেরাই নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন৷

 

 

গতবছর এই দাবিতেই স্থানীয় বেশ কিছু কৃষক পাঁচ দিন অনশন করেন৷ এর পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীর সঙ্গে বৈঠকের পর নিজেদের অনশন প্রত্যাহার করেন তাঁরা৷ অভিযোগ, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরেও কৃষকদের দাবিপূরণ হয়নি৷

 

সেই কারণেই এবার নিজেরাই ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রায় এক হাজার কৃষক৷ মঙ্গলবার তাঁদের মধ্যে একজন মনোনয়ন জমা দেন৷ এর পর বুধবার আরও দশজন কৃষক মনোনয়ন জমা দিয়েছেন বলে খবর বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যে সংখ্যাটা এক হাজার ছুঁতে পারে৷

 

 

 

তবে এই প্রথম নয়৷ তামিলনাড়ুর ইরোড জেলার মোদাকুরিচি আসনেও ২৫ বছর আগে একই ধরনের ঘটনা ঘটেছিল৷ ১৯৯৬ সালে ওই আসনে ১০১৬ জন কৃষক মনোনয়ন জমা দেন৷ যার ফলে মোদাকুরিচি কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১০৩৩৷ অভূতপূর্ব পরিস্থিতিতে ওই আসনে এক মাস ভোট পিছিয়ে দিতে বাধ্য হয়েছিল নির্বাচন কমিশন৷

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...