Wednesday, June 3, 2026

মমতার ছেড়ে যাওয়া আসন ভবানীপুরে শোভনদেবের প্রতিদ্বন্দ্বী বিজেপির রুদ্রনীল

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবার লড়াই করছেন নন্দীগ্রামের (Nandigram)আসন থেকে। ফলস্বরূপ ভবানীপুর(Bhawanipur) থেকে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়(sobhandeb chattopadhyay)। এই কেন্দ্রে এবার বড় বাজি ধরল বিজেপি। বৃহস্পতিবার বিজেপির তরফ থেকে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেখানে দেখা গেল ভবানীপুর কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায়ের বিপরীতে প্রার্থী করা হয়েছে একদা তৃণমূলে থাকা রুদ্রনীল ঘোষকে(Rudranil Ghosh)। তবে ভিভিআইপি এই কেন্দ্র থেকে রুদ্রকে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হলেও আদেও কতটা আত্মবিশ্বাসী রুদ্রনীল?

আরও পড়ুন:বিজেপি প্রার্থী মালা সাহার স্বামী! প্রার্থী পদ অস্বীকার

সম্প্রতি প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় রুদ্রনীল ঘোষ জানান, ‘ভিভিআইপি কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছে দল। ফলে প্রাণপণ পরিশ্রম করে দলের মুখ রক্ষা করতে চাই।’ পাশাপাশি ভবানীপুরের সব স্তরের মানুষের সঙ্গে কথা বলে কাজ করতে চান রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, দল মনে করেছে তাঁকে প্রার্থী করবেন তাই এই সুযোগ তিনি পেয়েছেন। যদিও রুদ্রনীলের ইচ্ছে ছিল শিবপুর থেকে প্রার্থী হওয়ার। কারণ শিবপুরের ছেলে রুদ্রনীল। কিন্তু দলের সিদ্ধান্ত তিনি মাথা পেতে নিয়েছেন। পাশাপাশি জানান, ‘শিবপুরের সঙ্গে জড়িয়ে রয়েছে একটা আবেগ। তবে ভবানীপুরের আসন হলো চ্যালেঞ্জের লড়াই।’ দলের নির্দেশ মেনেই কাজ করবেন জানিয়েছেন রুদ্রনীল।

Advt

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...