Saturday, April 4, 2026

এবার করোনা ভ্যাকসিন নিতে প্রয়ােজন হবে না ইনজেকশনের সিরিঞ্জ!

Date:

Share post:

এবার করোনা ভ্যাকসিন নিতে প্রয়ােজন হবে না ইনজেকশনের সিরিঞ্জ। এমনকি এই ভ্যাকসিন স্টোর করা যাবে ঘরের তাপমাত্রাতেই। সম্প্রতি এ কথা ঘােষণা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা। তারা বলছেন, পরের বছরের মধ্যেই তৈরি হয়ে যাবে এই করােনা ভ্যাকসিন।
সংস্থার চিফ সায়েন্টিস্ট সৌম্য স্বামীনাথন ১৩ মার্চ বলেছেন, এই বছরের শেষের দিকে ছয় থেকে আটটি নতুন টিকা ক্লিনিকাল স্টাডি শেষ হওয়ার সম্ভাবনা । তারপর সেগুলি রেগুলেটরি রিভিউয়ের জন্য পাঠানাে হবে। কোভিড-১৯ কে অতিমারী হিসাবে ঘােষিত হওয়ার এক বছরের মধ্যেই বাজারে প্রায় ১০ টি ভ্যাকসিন আসতে চলেছে। কিন্তু বিশ্বে আরও বেশি টিকা প্রয়ােজন। বিশেষত ভাইরাসটি যেভাবে দ্রুত রূপ পরিবর্তন করছে ও সংক্রমিত হচ্ছে তাতে ড্রাগ প্রস্তুতকারকরা চাহিদা পূরণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন । এখনও পর্যন্ত মাত্র ১২২ টি দেশ টিকা দিতে শুরু করেছে।
স্বামীনাথন বলেছেন, আমাদের যে ভ্যাকসিন রয়েছে তা নিয়ে আমরা আশ্বস্ত । তবে আমরা আরও উন্নতি করতে পারি। আমি মনে করি ২০২২ সালের মধ্যে আমরা উন্নত ভ্যাকসিন পেয়ে যাব।
বাজারে যে কোভিড-১৯ এর ভ্যাকসিন রয়েছে সংস্থাগুলি সেগুলিকেই আরও আপগ্রেড করার প্রচেষ্টা চালাচ্ছে। |

এদিকে অন্যান্য দেশের মতো ভারতে ফের বাড়ছে করােনা সংক্রমণ।বাড়তে থাকা করােনা সংক্রমণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মহারাষ্ট্রে। এই রাজ্যেই শুধুমাত্র ৬৩ শতাংশ মানুষ আক্রান্ত হয়েছেন।

সরকারি সূত্রে জানা গিয়েছে, ৮টি রাজ্যে ছড়াচ্ছে সংক্রমণ। সেগুলি হলাে মহারাষ্ট্র, তামিলনাড়ু, পাঞ্জাব, মধ্য প্রদেশ, দিল্লি, গুজরাট, কর্ণাটক ও হরিয়ানা। গত এক মাসে কেরালায় সংক্রমণ অনেকটা কমেছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...