Saturday, April 4, 2026

সোনাচূড়ায় হামলা চালিয়েছে শুভেন্দুর বিজেপির লোকেরাই, কমিশনে নালিশ তৃণমূলের

Date:

Share post:

বুধবার রাতে নন্দীগ্রামের বয়াল গ্রাম পঞ্চায়েতে ও বৃহস্পতিবার সকালে সোনাচূড়ায় দলীয় কর্মী-সমর্কদের উপর হামলা চালিয়েছে বিজেপি। এই মর্মে নির্বাচন কমিশনে (Election Commission) অভিযোগ জানাল শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। তাছাড়া শুক্রবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখাও করবে তারা৷

তৃণমূলের অভিযোগ, বুধবার রাত্রে নন্দীগ্রামের বয়াল গ্রাম পঞ্চায়েতে ও বৃহস্পতিবার সকালে সোনাচূড়ায় দলীয় কর্মী-সমর্কদের উপর হামলা চালায় বিজেপি কর্মী-সমর্থকরা। এই মর্মেই কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। অভিযোগের স্বপক্ষে ভাঙচুর করা গাড়ির ছবি ও আক্রান্তদের এক্স-রে রিপোর্টও জমা দিয়েছে শাসকদল।

প্রসঙ্গত, বৃহস্পতিবার নন্দীগ্রামে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari) । এর জেরে বিজেপি-তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। উত্তেজনা ছড়ায় সোনাচূড়ায়। আজ সোনাচূড়া বাজারে শুভেন্দু অধিকারী আসতেই তাঁকে কালো পতাকা দেখানো হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) সমর্থকরা। এতে আহত হন বেশ কয়েকজন।

আরও পড়ুন- আরও সাত আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল আইএসএফ

Advt

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...