Thursday, June 25, 2026

আরও সাত আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল আইএসএফ

Date:

Share post:

 

দোরগড়ায় রাজ্যের বিধানসভা নির্বাচন। আগামী ২৭ তারিখ থেকে শুরু প্রথম দফার ভোটগ্রহণ। প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলেছে তৃণমূল। শুরু হয়ে গিয়েছে পুরোদমে প্রচার। বিজেপির অধিকাংশ কেন্দ্রেই প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। বামেদেরও প্রার্থী ঘোষণার কাজ প্রায় শেষ। বৃহস্পতিবার আরও সাত আসনে প্রার্থীর নাম ঘোষণা করল আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)।  আর সেই তালিকায় সবচেয়ে বড় চমক ভাঙড়ের প্রার্থী। নানান জটিলতার পর ওই আসনে প্রার্থী করা হয়েছে নওশাদ সিদ্দিকিকে। যদিও প্রাথমিকভাবে এই আসনে প্রার্থী দেওয়ার কথা ছিল বামেদের।

একনজরে দেখে নেওয়া যাক আইএসএফের সাত আসনের প্রার্থী তালিকা।

মধ্যমগ্রাম- বিশ্বজিৎ মাইতি

দেগঙ্গা- করিম আলি

হাড়োয়া- ফিরোজ মোল্লা

ক্যানিং পূর্ব- গাজি শাহাবুদ্দিন সিরাজী

মগরাহাট পশ্চিম- মইদুল ইসলাম মোল্লা

ভাঙড়- নওশাদ সিদ্দিকি

জাঙ্গিপাড়া- শেখ মইনুদ্দিন

আরও পড়ুন- বিজেপি-প্রার্থী তালিকায় ৯ সংখ্যালঘু মুসলিম, সাগরদিঘিতে হেভিওয়েট মাফুজা খাতুন

Advt

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...