Thursday, June 25, 2026

আকাশেই লক্ষীলাভ! বিমানেই জন্ম নিল ফুটফুটে এক শিশুকন্যা

Date:

Share post:

ঘড়িতে তখন ভোর ৫ টা ৪৫ মিনিট। বেঙ্গালুরু থেকে সফর শুরু করেছিলেন সন্তানসম্ভবা এক মহিলা। জয়পুর ছিল তাঁর গন্তব্য। বিমানে উঠেও কোনও অসুবিধা হয়নি তাঁর। কিন্তু মাঝ আকাশে যেতেই হঠাৎ তাল কাটে। প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকেন ওই মহিলা। বিমানের কেবিন ক্রু সদস্য থেকে শুরু করে বিমানে সফররত বাকি যাত্রীরা সেই মহিলাকে সাহায্য করতে এগিয়ে আসেন। শেষে একই বিমানে সফররত এক ডাক্তারের সহায়তায় গোটা ঘটনাটিকে সামাল দিয়ে জন্ম হয় ফুটফূটে এক শিশুর। সফররত ওই চিকিৎসক, ডাঃ শুবাহানা নাজির জানান, ‘সংকট কাটিয়ে সুস্থ আছেন মা ও মেয়ে’।

বুধবার ইন্ডিগোর বেঙ্গালুরু-জয়পুর বিমানে(6E 469) এই ঘটনাটি ঘটে। জন্ম দেওয়ার সগে সঙ্গেই মা ও শিশুর জন্য জয়পুর বিমানবন্দরে একজন চিকিৎসক ও অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করতে বলা হয়। সকাল ৮ টায় বিমানটি জয়পুর বিমানবন্দরে অবতরণ করার পর, ইন্ডিগো বিমানের পক্ষ থেকে বিমানে সফররত চিকিৎসককে জয়পুর বিমানবন্দরে স্বাগত জানানো হয় এবং বিমানবন্দরের কর্মীরা তাঁর হাতে ‘ধন্যবাদ’-এর কার্ড তুলে দেন।

মাঝ আকাশে বিমানে সন্তানে জন্ম দেওয়ার ঘটনা অবশ্য আগেও বহুবার দেখা গিয়েছে। গত বছরও এই ইন্ডিগোর বিমানেই এক মহিলা সন্তান প্রসব করেছিলেন। সেই সময় দিল্লি থেকে বেঙ্গালুরু যাচ্ছিল ইন্ডিগোর ওই বিমান। মাঝ আকাশেই পুত্র সন্তানের জন্ম দেন ওই মহিলা। বেঙ্গালুরুতে বিমানের অবতরণের পর সেই শিশুকে হাসপাতালে ভর্তি করার পাশাপাশি তাঁকে ওই সংস্থার বিমানের পক্ষ থেকে জানানো হয় , শিশুটি সারাজীবন ওই সংস্থার বিমানে সম্পূর্ণ বিনা খরচে যাতায়াত করতে পারবে।

Advt

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...