Tuesday, June 2, 2026

প্রেমিকের উপহারেই লুকিয়ে বিপদ! মোদিরাজ্যে বিস্ফোরণে প্রাণ গেল প্রেমিকার স্বামী-কন্যার

Date:

Share post:

বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extra Marital Affairs) জের! আর তার জেরেই প্রেমিকার স্বামী ও মেয়েকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে লোকসভা ভোটের আবহেই ফের অশান্ত হয়ে উঠল মোদিরাজ্য গুজরাট (Gujrat)। সূত্রের খবর, প্রেমিকার স্বামীকে চরম শিক্ষা দিতে টেপ রেকডার্রের (Tape Recorder) ভিতরে বোমা পাঠিয়েছিল অভিযুক্ত। আর তা চালাতেই রীতিমতো বিস্ফোরণে মৃত্যু হল প্রেমিকার স্বামী এবং কন্যার। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম জয়ন্তীভাই বালু সিং বানজারা। স্থানীয় এক অটোচালকের হাতে টেপ রেকর্ডারের ভিতরে বোমা ভরে প্রেমিকার বাড়িতে উপহার পাঠায় যুবক।

এরপর স্বাভাবিকভাবেই বাক্স খুলে টেপ রেকর্ডারটি চালানোর চেষ্টা করেন প্রেমিকার স্বামী জীতুভাই হীরাবাই বানজারা। মুহূর্তে সেটিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরেই মৃত্যু হয় জীতুভাই এবং তাঁর কন্যা ভূমিকার। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে জীতুভাইয়ের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে জয়ন্তীভাই। দীর্ঘদিন ধরে তাঁদের সম্পর্ক ঠিকঠাক চললেও আচমকা তাঁদের রাস্তায় বাঁধা হয়ে দাঁড়ান জীতুভাই। এরপর পরিস্থিতি এমন পর্যায়ে পৌছয় যে তাঁকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা করে জয়ন্তীভাই। আর যেমন ভাবনা তেমন কাজ, পুলিশ সূত্রে খবর, প্রেমিকার স্বামীকে শবক শেখাতে প্রথমে রাজস্থান থেকে গুজরাটে আসে জয়ন্তীভাই। সেখানেই প্ল্যানমাফিক বোমা তৈরির সরঞ্জাম জোগাড় করে একটি টেপ রেকর্ডার কেনেন এবং তার মধ্যে জিলেটিন স্টিক এবং ডিটোনেটর লাগিয়ে দেন বলে অভিযোগ। এরপর সেই টেপ রেকর্ডারটি একেবারে উপহারের মোড়কে মুড়ে স্থানীয় এক অটো চালকের হাতে তা তুলে দিয়ে জীতুভাইয়ের বাড়িতে পৌঁছে দিতে বলে।

এরপর পার্সেল বাড়িতে পৌঁছলে সেটি অটো চালকের হাত থেকে নিয়ে নেন জীতুভাই। তারপর সেটি খুলতেই এই দুর্ঘটনা। সূত্রের খবর, আচমকা এমন দুর্ঘটনায় জীতুভাইয়ের এক মেয়ের মৃত্যুর পাশাপাশি তাঁর আরও দুই কন্যা গুরুতর জখম হয়েছে বলে খবর। ঘটনাটি জয়ন্তীভাই নিজে ঘটিয়েছে নাকি এর পিছনে জীতুভাইয়ের স্ত্রীয়ের কোনওরকম যোগাযোগ আছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ঘটনাকে কেন্দ্র করে আলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জীতুভাইয়ের স্ত্রীকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

 

Related articles

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...