Saturday, June 27, 2026

১৫ বছরের পুরনো গাড়ি এবার স্ক্র্যাপ! বাঁচাতে হলে কী করতে হবে জানেন?

Date:

Share post:

বাস, ট্যাক্সি, ট্রাকের মতো বাণিজ্যিক গাড়ির বয়স ১৫ বছর হলেই বাতিল করার রায় আগেই দিয়েছিল আদালত। এ বার বায়ুদূষণ মোকাবিলায় দেড় দশক পুরোনো যে কোনও গাড়ি বাতিল বলে গণ্য হবে। ভিন রাজ্য এবং ভিন জেলার গাড়ির ক্ষেত্রেও একই ব্যবস্থা।
জানা গিয়েছে, গাড়িটির প্রতিটি অংশ পরীক্ষা করে দেখা হবে যে সেটি রাস্তায় চলাচলের উপযুক্ত কিনা। আপনার গাড়ি ফিট সার্টিফিকেট না পেলে সেটিকে বাতিল ঘোষণা করে স্ক্র্যাপ করে ফেলা হবে।
বাজেট বক্তৃতায় ভেহিকেল স্ক্র্যাপেজ পলিসি ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
ভেহিকেল স্ক্র্যাপেজ পলিসি অনুযায়ী, কোনও গাড়ির রেজিস্ট্রেশন ১৫ বছরের জন্যই বৈধ। তার পরে গাড়িটি যে আরটিও (রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস)- তে নথিভুক্ত, সেখানেই সেটিকে নিয়ে যেতে হবে। দেশজুড়ে টেস্টিং অ্যান্ড স্ক্র্যাপিং সেন্টার তৈরি শেষ পর্যায়ে ।
গাড়িকে বাতিল ঘোষণা করার হাত থেকে বাঁচারও কিন্তু কিছু উপায় রয়েছে। তবে তার জন্য টাকা কিছুটা বেশি খরচ করতে হবে গাড়ির মালিককে। নিশ্চয়ই ভাবছেন কীভাবে তা সম্ভব?
ফিট সার্টিফিকেট পেতে হলে আরটিও-কে রোড ট্যাক্স ও গ্রিন ট্যাক্স বাবদ অনেক বেশি টাকা দিতে হবে। এই গ্রিন ট্যাক্স আবার নির্ভর করবে রাজ্যের উপর। যে রাজ্যে দূষণের পরিমাণ বেশি, সেখানে গ্রিন ট্যাক্সের পরিমাণও বেশি হবে।।তাই অপেক্ষা না করে এখনই সচেতন হন।

Related articles

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...