Wednesday, June 24, 2026

ভোটপ্রচারে অংশ নিতে মেদিনীপুর যাবেন সিপিআই নেতা কানহাইয়া কুমার

Date:

Share post:

প্রথম দফার ভোটের প্রচারে অংশ নিতে আজ, শুক্রবার রাজ্যে আসছেন
তরুণ CPI নেতা কানহাইয়া কুমার (Kanhaiya Kumar) ।

রাজ্যে প্রথম দু’দফার ভোটে (WBAssembly Election 2021) দুই মেদিনীপুর জেলার মোট ৬ আসনে লড়ছে সিপিআই (CPI)। তাই প্রথম থেকেই কানহাইয়াকে প্রচারের কাজে চাইছে দল। জানা গিয়েছে, কানহাইয়া শুক্রবার রাতেই রাজ্যে আসছেন৷ আগামীকাল, শনিবার পটাশপুর ও তমলুক কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা আছে তাঁর। পটাশপুরে প্রার্থী হয়েছেন সিপিআইয়ের ছাত্র সংগঠন AISF-এর রাজ্য সম্পাদক সৈকত গিরি। তমলুক কেন্দ্রে ২০১৬-র নির্বাচনে জয়ী সিপিআই বিধায়ক অশোক দিন্দা ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন৷ এ বার ওই কেন্দ্রে সিপিআই প্রার্থী গৌতম পন্ডা৷ এই দুই প্রার্থীর হয়েই রাজ্যে ভোট প্রচারে প্রথম কর্মসূচি কানহাইয়া’র। পরের দফার ভোটের আগেও ফের কানহাইয়া’কে রাজ্যে আনবে দল। জেএনইউ ছাত্র সংসদের প্রাক্তণ সভাপতি কানহাইয়া কুমার অসাধারণ বাগ্মী৷ সংযুক্ত মোর্চার অন্য শরিকদলের প্রার্থীদের হয়েও তিনি প্রচারে নামতে পারেন বলে দলীয় সূত্রে খবর৷

Advt

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...