Monday, April 13, 2026

১৫০০ মাদ্রাসায় ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ তৈরির নির্দেশ

Date:

Share post:

শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সারাদেশের ১৫০০ মাদ্রাসায় ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ তৈরির নির্দেশ দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে এটি বাস্তবায়ন করে বিশ্ববিদ্যালয়কে জানাতে বলা হয়েছে। দেশের মাদ্রাসাগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যে পাঠিয়েছে আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ এ প্রসঙ্গে বলেন, ‘মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চেতনা ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্নারের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে। ফলে তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে।  মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোনও শিক্ষার্থী জঙ্গিবাদের দিকে ঝুঁকবে না।’

উপাচার্য আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ কর্নারে মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দলিলাদি ও যুদ্ধের প্রামাণ্য চিত্র সংরক্ষিত থাকবে। সেখান থেকে তরুণ প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, জীবনাচার, রাজনৈতিক দর্শন, নেতৃত্বগুণ, দেশপ্রেমসহ সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবে। তারা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জ্বীবিত হয়ে সোনার বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।’

আরও পড়ুন- ‘যাঁরা হিন্দু-মুসলিমকে ভাগ করে ভোট নেবে তাঁদের খেলা শেষ হবে’ : দেব, লন টেনিসে মজলেন সায়ন্তিকা

Advt

Related articles

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...