Monday, April 13, 2026

জঙ্গলমহলে জনসমুদ্রে অভিষেক: কী দেখলেন? কী লিখলেন?

Date:

Share post:

দলীয় প্রার্থীদের সমর্থনে জঙ্গলমহল জুড়ে একের পর এক সভা করছেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। শুক্রবার ঝাড়গ্রামের (Jhargram) দু’জায়গায় সভা ছিল তাঁর; একটি বিনপুর অপরটির নয়াগ্রাম। দুটি সভাতেই জনসমুদ্র চোখে পড়ে। অথচ এই ঝাড়গ্রাম ও তার আশপাশের অঞ্চলে বিজেপির (Bjp) সভায় জনসমাগমই হচ্ছে না। ফলে একের পর এক সভা বাতিল করছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

শুক্রবার, ঝাড়গ্রাম থেকে ঘুরে এসে নিজের ফেসবুক (Facebook) পেজে একটি পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “মানুষের সমর্থনের অভাবে ঝাড়গ্রাম জেলায় যখন বিজেপির কেন্দ্রীয় নেতাদের সভা বাতিল করতে হচ্ছে তখন আজ এই জেলার বিনপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভায় প্রখর দাবদাহ উপেক্ষা করে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ও তাদের উদ্দীপনা প্রমাণ করে দিচ্ছে ঝাড়গ্রাম জেলা তথা বাংলার মানুষকে অর্থের প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করা যায় না। একসময় মাওবাদী সন্ত্রাসে দীর্ণ জঙ্গলমহল আজ মা-মাটি-মানুষের সরকারের উন্নয়নের আলোয় আলোকিত। ঝাড়গ্রামের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শেষ রক্তবিন্দু দিয়ে তারা বহিরাগত শক্তির বিরুদ্ধে লড়বে এবং এ রাজ্যের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখবে।”

আরও পড়ুন- ‘যাঁরা হিন্দু-মুসলিমকে ভাগ করে ভোট নেবে তাঁদের খেলা শেষ হবে’ : দেব, লন টেনিসে মজলেন সায়ন্তিকা

এই পোস্ট দেখেই বোঝা যায়, সভার জনজোয়ার তৃণমূল সাংসদকে আরো বেশি আত্মবিশ্বাসী করেছে। একথা তিনি ঝাড়গ্রামের জনসভা থেকেও জানিয়েছেন। সেখানে তিনি বলেন, ঝাড়গ্রাম 4-0 করে বিপুল আসনে জিতে রাজ্যে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বহিরাগতদের হঠাতে পূর্ণ শক্তি দিয়ে লড়াইয়ের আহ্বান জানান অভিষেক।

Advt

 

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...