Saturday, June 13, 2026

সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত, ইডির দফতর থেকে বেরিয়ে বললেন মদন মিত্র

Date:

Share post:

সারদা মামলায় সময়মত ইডি(Enforcement Director)-র দফতরে হাজিরা দিলেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। টানা দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র(Madan Mitra) বলেন, “আমাকে আবার আসার কথা বলা হয়নি। তবে যখনই ডাকা হবে আসব।”

শুক্রবার সমস্ত নথিপত্র নিয়ে  সল্টলেকে ইডির-র অফিসে কেন্দ্রীয় অফিসারদের মুখোমুখি হন মদন মিত্র।  সিজিও কমপ্লেক্সে পৌঁছে মদন জানান, সব রকমের সহযোগিতা করতে তিনি প্রস্তুত। ইডির তরফে দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ। দফতর থেকে বেরিয়ে মদন জানান, “যতদূর মনে আছে বলেছি। তাঁরা রাজনৈতিক বিষয়েও জিজ্ঞাসাবাদ করেছেন। তবে কোনও চাপ দেওয়া হয়নি।”

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে কামারহাটি কেন্দ্রে প্রার্থী হয়েছেন মদন মিত্র। আজ, শুক্রবার সল্টলেকের ইডি-র দফতরে মদনকে ছাড়াও তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিবেক গুপ্তও সমস্ত নথি নিয়ে হাজির হন। তাঁর প্রকাশনা সংস্থায় সারদার পত্রিকা ছাপানো হত। এ বিষয়ে তাঁকেও প্রশ্ন করে কেন্দ্রীয় সংস্থা।

Advt

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...