Saturday, April 4, 2026

এবার আলিপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায় এক ব্যক্তি, গুরুতর জখম

Date:

Share post:

ফের শোরগোল আলিপুর চিড়িয়াখানার কাণ্ড নিয়ে। শুক্রবার সকালে আলিপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায় হঠাৎই ঢুকে পড়েন এক ব্যক্তি। সেই সময় একটি সিংহ এনক্লোজারের ভিতরে ছিল। সিংহটি তাঁর শরীরে থাবা বসায়। ঘটনার পর ওই ব্যক্তিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা যাচ্ছে, ওই ব্যক্তির মাথায় থাবার চিহ্ন মিলেছে।

সূত্রের খবর, শুক্রবার সকালে এনক্লোজার টপকে খাঁচার মধ্যে ঢুকে পড়ে এক ব্যক্তি। তাঁকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে সিংহটি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটনাটি চোখে পড়ে যারা সেই সময় সিংহটির দেখভালের দায়িত্বে ছিলেন। ওই কর্মীদের একজন ওই ব্যক্তিকে সিংহের মুখ থেকে উদ্ধার করেন। তার মধ্যে অনেকটাই আহত হয়েছেন তিনি। তাঁকে গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন-কয়লা কাণ্ডে বিনয় মিশ্রর বাড়ি বাজেয়াপ্ত করল ED

এই ঘটনার পর আরও একবার আলিপুর চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ কিছুদিন আগেই সিংহের খাঁচার কাছের খাঁচা থেকেই চুরি হয়েছিল তিনটি ‘কিল বিলড টউকান’ নামে বিরল পাখি। আর এই ঘটনার পর নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল। তার মধ্যেই এবার ঘটল এদিনের ঘটনা। এ বিষয়ে চিড়িয়াখানার কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, আপাতত মনে হচ্ছে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...