Wednesday, June 24, 2026

অন্ধ ভালবাসা দিয়েছি, আর না: নাম না করে ‘গদ্দার’দের তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

এগরার জনসভা থেকে নাম না করে তৃণমূলত্যাগীদের তীব্র কটাক্ষ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এক তিরে বিঁধলেন বিজেপি (Bjp) প্রার্থী শুভেন্দু অধিকারীকেও (Shubhendu Adhikari)।

শুক্রবার, পূর্ব মেদিনীপুর জুড়ে তিনটে সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। দুপুর পৌনে একটা নাগাদ এগরায় প্রথম সভাটি করেন মমতা। সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ান তৃণমূলনেত্রী (Tmc)। একইসঙ্গে নাম না করে শুভেন্দু অধিকারী তথা কাঁথির অধিকারী পরিবারকে তীব্র কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, “অনেক অন্ধ ভালোবাসা ওদের দিয়েছি। তার বদলে কী দিয়েছে! আর না। এক ইঞ্চি জমিও বিনাযুদ্ধে ছাড়ব না”। অর্থাৎ নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরের সব আসনে জিততে তৃণমূল যে মরিয়া তা স্পষ্ট জানিয়ে দেন মমতা।

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু সেখানেই নয়, অনেক জায়গাতেই সদ্য তৃণমূল (Tmc) ছেড়ে বিজেপিতে যাওয়া নেতা-নেত্রীদের প্রার্থী করেছে গেরুয়া শিবির। এদিনের সভা থেকে সে বিষয়ে নিয়েও তোপ দেগেছেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, “বিজেপির পুরনো নেতারা ঘরে বসে কাঁদছেন। আর অন্য দল ছেড়ে যে গদ্দাররা বিজেপিতে গিয়েছে, তাদের প্রার্থী করা হয়েছে”।

এদিন মমতা বলেন, এবার থেকে সরকারি প্রকল্পের টাকা সরাসরি মানুষের কাছে পৌঁছবে। দলবদলুদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, কিছু বিশ্বাসঘাতক বাজে কাজ করেছে। এখন তারা তৃণমূল ছেড়ে অন্য দলের গিয়েছে। সুতরাং এবার থেকে সবার প্রাপ্য সরাসরি পাওয়া যাবে। মমতা বলেন, যারা একসময় সিপিআইএমের (Cpim) হার্মাদরাই এখন বিজেপির ওস্তাদ।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বাইরে থেকে লোক এনে বাংলা দখলের চেষ্টা করছে বিজেপি। পাড়ায় পাড়ায় এ বিষয়ে নজর রাখতে বলেছেন মমতা। বহিরাগতদের আটকাতে মহিলাদের সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন তৃণমূলনেত্রী।

Advt

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...