Saturday, April 4, 2026

রবীন্দ্রনাথের বিরোধিতায় সিঙ্গুরে গেরুয়া অনশন, শমীক নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বে রক্তাক্ত বিজেপি

Date:

Share post:

৯০ বছরের দলবদলু মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে (Rabindranath Bhattacharya) প্রার্থী করা নিয়ে সিঙ্গুর (Singur) বিজেপিতে (BJP) অশান্তি অব্যাহত। নাম ঘোষণা হওয়ার পর থেকেই চলছে বিক্ষোভ-প্রতিবাদ। এবার মাস্টারমশাইকে বদলের দাবি তুলে নজিরবিহীনভাবে আমরণ অনশনে বসলেন আদি বিজেপি কর্মীরা। রীতিমতো মঞ্চ বেঁধে অনশনে বসেছেন তাঁরা।

প্রার্থী তালিকা ঘোষণার দিনকয়েক আগে হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে গিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে গেরুয়া পতাকা তুলে নিয়েছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য (Rabindranath Bhattacharya) । গতবার সিঙ্গুরে (Singur) তৃণমূল প্রার্থী ছিলেন তিনি। এবার আর আশি বছরের ঊর্ধ্বে কাউকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। নতুন দলে এসেই প্রার্থী হয়ে গিয়েছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তারই প্রতিবাদে সিঙ্গুরের বুড়েশান্তি মাঠে অনশনে সামিল বিজেপি কর্মীরা। অনশনকারীদের দাবি, অবিলম্বে প্রার্থী বদল করতে হবে।

অন্যদিকে, রাজারহাট-গোপালপুর কেন্দ্রে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের নাম প্রার্থী হিসেবে ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েন গেরুয়া কর্মী-সমর্থকরা। প্রার্থী পছন্দ না হওয়ায় শমীক ভট্টাচার্যর বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ বিজেপি কর্মীদের। দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হল। বাগুইআটিতে এক বিজেপি কর্মীর মাথাও ফাটে অশান্তির জেরে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...