Friday, April 3, 2026

মহারাষ্ট্রে রেকর্ড, একদিনে করোনা আক্রান্ত ২৬ হাজার!

Date:

Share post:

করোনা সংক্রমণ কিছুতেই পিছু ছাড়ছে না । গত এক বছর ধরে এর বিরুদ্ধে লড়ছে গোটা দেশ। কিন্তু কোনও রাজ্যে কখনওই সংক্রমণ এক দিনে প্রায় ২৬ হাজারের ঘরে পৌঁছায়নি। গত ২৪ ঘণ্টায় সেই রেকর্ড করে ফেলল মহারাষ্ট্র। শেষ ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত মোট ২৫ হাজার ৮৩৩ জন। এখনও পর্যন্ত সেখানে ৫৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । বৃহস্পতিবার যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে, সে রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ২৩ হাজারের কিছু বেশি। কিন্তু শুক্রবার সেই সংখ্যা এক লাফে ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে । শুধু মুম্বইয়েই এক দিনে আক্রান্ত হয়েছেন ৫ হাজারের বেশি।
করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল বাণিজ্যনগরী মুম্বই তথা মহারাষ্ট্র। হিমশিম অবস্থা প্রশাসনের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসাব অনুযায়ী, দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৫ লক্ষ ১৪ হাজার ৩৩১। এর মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ৭১ হাজার ২৮২। শেষ ২৪ ঘণ্টার সারা দেশে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭২৬ জন। যার অর্ধেকের বেশি রয়েছেন মহারাষ্ট্রে। দেশে করোনা পরীক্ষা করা হয়েছে ১০ লক্ষ ৫৭ হাজার ৩৮৩ জনের।গত ২৪ ঘণ্টায় ১৫৪ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু দেশে ১ লক্ষ ৫৯ হাজার ৩৭০। দেশের মোট মৃত্যুর প্রায় ৪৬ শতাংশই মহারাষ্ট্রে।
মহারাষ্ট্রের পালঘরে করোনা সংক্রমণের কারণে ফের অনির্দিষ্টকালের জন্য স্কুল ও কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। শহরের সরকারি ও বেসরকারি হোস্টেলও ২৩ মার্চ থেকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের করোনা সক্রিয় রোগীর ৬০ শতাংশ মহারাষ্ট্রের বাসিন্দা। মুম্বইয়ে করোনা সংক্রমণ রুখতে সব শপিং মলে করোনার র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...