Friday, April 3, 2026

বিজেপির প্রার্থী পদ ফেরাতেই শিখার সিদ্ধান্তের প্রশংসা করে সোনিয়ার ফোন

Date:

Share post:

সোমেন মিত্রর(Somen Mitra) মৃত্যুর পর কংগ্রেসের অন্দরে খানিক কোণঠাসা হয়ে পড়েছিলেন শিখা মিত্র(Shikha Mitra) ও তার পুত্র। সোমেনের মৃত্যুতে রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয় অধীর রঞ্জন চৌধুরীকে(Adhir Chaudhary)। এই সুযোগটাকে ব্যবহার করেই পাশা ঘোরাতে চেয়েছিল বিজেপি(BJP)। তবে বিজেপি প্রার্থী হিসেবে শিখার নাম ঘোষণার পর সঙ্গে সঙ্গেই তার তীব্র বিরোধিতা করতে দেখা যায় শিখা মিত্রকে। শিখার এহেন সিদ্ধান্তের পর দিল্লি থেকে তাকে ফোন করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী(Sonia Gandhi)। প্রায় মিনিট ১৫ কথা বলে শিখার সিদ্ধান্তের প্রশংসা করেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে ১৪৮ টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। সেখানে চৌরঙ্গী কেন্দ্র থেকে প্রয়াত প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর স্ত্রীকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। বিষয়টি জানার পর এক মুহূর্ত সময় নষ্ট করেনননি ওই কংগ্রেস নেত্রী। সঙ্গে সঙ্গে জানিয়ে দেন তিনি কোনওদিন বিজেপিতে যোগ দেননি। এবং বিজেপির প্রার্থী হতে চান না তিনি। তার এহেন ভিডিওবার্তা প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই মুখ পোড়ে গেরুয়া শিবিরের। এরপরই শিখার সিদ্ধান্তের প্রশংসা করে তাকে ফোনে ধরেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। মিনিট ১৫ কথোপকথন হয় তাদের মধ্যে।

আরও পড়ুন:বিজেপির সর্বোচ্চস্তর থেকে আমন্ত্রণ পাওয়ার কথা মানলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু

উল্লেখ্য, সোমেন মিত্রের মৃত্যুর পর বঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ দেওয়া হয় অধীর রঞ্জন চৌধুরীকে। এই ঘটনার পর প্রকাশ্যে অধীরের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় সোমেন পুত্রকে। এর কিছুদিন পর শিখা মিত্রের বাড়ি যান শুভেন্দু অধিকারী। তখন থেকেই শিখার বিজেপি যোগের জল্পনা তুঙ্গে ওঠে। তবে বিজেপিতে অবশ্য যোগ দেননি শিখা। বৃহস্পতিবার বিজেপি হঠাৎ তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করার পর কার্যত মুখ পোড়ে গেরুয়া শিবিরের।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...