Monday, April 13, 2026

ফুল বদল করেও যাদের শিকে ছিঁড়ল না, তারা এবার কী করবেন?

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছিল কয়েক সপ্তাহ আগে থেকে। কিন্তু বিজেপিতে গিয়েও কোনও লাভ হল না তাঁদের মধ্যে অনেকেরই। শিকে ছিঁড়ল না অধিকাংশেরই । যদিও কেউ কেউ বলেছিলেন টিকিট চাই না, সম্মান চাই। কিন্তু প্রার্থী বিতর্কেই যেহেতু দলবদল, তাই প্রার্থী হতে না পারার প্রসঙ্গ সামনে চলে আসছে।
জটু লাহিড়ী থেকে শুরু করে সোনালি গুহ, এমনকী দীপেন্দু বিশ্বাসের মতো তারকাও এবার টিকিট পাননি বিজেপিতে। তৃণমূল ত্যাগী বিজেপি নেতাদের নিয়ে রাজনৈতিক মহলে তাই প্রশ্ন উঠেছে, যাঁরা পদ্মশিবিরে নাম লেখালেন, তাঁদের রাজনৈতিক কেরিয়ারের ভবিষ্যত কি তবে অনিশ্চয়তার দিকে এগিয়ে গেল।
তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়ে যারা প্রার্থী হয়েছেন, তাঁদের অনেককে নিয়ে প্রকাশ্যে বিক্ষোভও চলছে জেলায় জেলায়। আদি বিজেপির নেতারা তাঁদের মানতে পারছেন না।
এর মধ্যে সোনালি গুহ তৃণমূলের প্রার্থী পদ না পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন। তারপর মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করে যোগ দিয়েছিলেন বিজেপিতে। বলেছিলেন প্রার্থীপদ চাই না। শুধু একটু সম্মান চাই। তৃণমূল অসম্মানিত হয়েছি, বিজেপিতে সাধারণ কর্মীর মতো কাজ করব। অনেকেই ভেবেছিলেন সোনালিকে টিকিট দেবে বিজেপি। কিন্তু তা হয়নি। টিকিট না পাওয়ার তালিকায় রয়েছেন প্রাক্তনমন্ত্রী বাচ্চু হাঁসদাও। আছেন সোনালী মুর্মু ।
এখনও ১৮ কেন্দ্রে প্রার্থীর নাম প্রকাশ করতে বাকি বিজেপির। আর কলকাতার মধ্যেই দুটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে গররাজি বিজেপির প্রার্থী। এই অবস্থায় তৃণমূলত্যাগীদের নাম সেই তালিকায় কি আদৌ থাকবে? সম্ভাবনা ক্ষীণ , বলছেন ওয়াকিবহাল মহল।

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...