Wednesday, June 24, 2026

‘আমার মন স্বচ্ছ, মানুষের জন্য কাজ করতে চাই’, মনোনয়ন জমা দেওয়ার আগে বললেন যশ

Date:

Share post:

শনিবার চণ্ডীমন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিলেন যশ দাশগুপ্ত। এবারে হুগলির চণ্ডীতলা কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থী যশ দাশগুপ্ত। সেখানেই সংযুক্ত মোর্চার বাম ফ্রন্টের প্রার্থী মহম্মদ সেলিম এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বাতী খন্দকার। যশের মিছিলে ছিলেন রাজ্যে নিযুক্ত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। আজ চণ্ডীতলায় যশের মিছিলে উপস্থিত ছিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়।

 

শনিবার মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে যশ বলেন, “এটা তৃণমূলের গড় কিন্তু এখানে কলেজ নেই। যুবক-যুবতীরা পড়াশোনা করবে কীভাবে? ওঁরা বলছে খেলা হবে, আর আমরা চাকরি চাই, পড়াশোনা চাই।” এদিন ‘সোনার বাংলা’ গড়া নিয়ে যশ বলেন, “আমরা চাই সোনার বাংলা গড়তে, উন্নয়ন করতে। আর মানুষ সেটাই চান। আমি রাজনীতি বুঝি না, শুধু জানি, আমার মন স্বচ্ছ। মানুষের জন্য কাজ করতে চাই।”

আরও পড়ুন-আরএসএসের নয়া সম্পাদক হলেন দত্তাত্রেয় হোসেবালে

এদিন যশ বলেন,”আমার কোনও স্ট্র্যাটেজি নেই। শুধু মানুষের ভালোবাসা পেতে চাই।” যশ আরও বলেন, ”আমরা কাটমানিতে বিশ্বাস করি না। আমার দিদিকে চাই দাদাকে চাই বলে লিঙ্গ বৈষম্য তুলে ধরতে চাই না। শুধু চাই বাংলার মেয়েদের নিরাপত্তা। ধর্ষণের ঘটনা ঘটলে ওঁরা টাকা দিয়েই খান্ত হয়ে যায়, বাংলার মেয়েরা নিরাপদে থাকুক সেটাই চাই।”

এদিন তারকাকে দেখতে ভিড় জমিয়েছিল জনতা। হুড খোলা গাড়ি থেকেই রাস্তার দু-পাশে জড়ো হওয়া জনতার উদ্দেশে ছুঁড়ে দিলেন ফ্লায়িং কিস। এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ রাজনীতি না বোঝা অভিনেতা যশ। যশের জনপ্রিয়তায় ভর করে বিজেপির ভোট ব্যাঙ্ক কতখানি মজবুত হয়, তার জবাব মিলবে ২রা মে।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...