Saturday, June 27, 2026

‘দলবদলু’ দীপ্তাংশু চৌধুরীকে মানছি-মানবো না, প্রকাশ্যে বিক্ষোভ বিজেপি কর্মীদের

Date:

Share post:

অশান্তি এড়ানো গেল না! প্রার্থী ঘোষণা হতেই অসন্তোষের আগুন দুর্গাপুরে। প্রার্থী পছন্দ না হওয়ায় দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদেরই একাংশের বিরুদ্ধে।

দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসাবে বৃহস্পতিবারই নাম ঘোষণা করা হয় অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরীর। যিনি ২০১১ সালে আসানসোল দক্ষিণ কেন্দ্রের প্রার্থী ছিলেন। এরপর বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে যোগ দেন তৃণমূলে। শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পর পরই একে একে দলীয় সমস্ত পদ থেকেই সরে দাঁড়ান। ঘাসফুলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে যোগ দেন বিজেপিতে।

দুর্গাপুরের আদি বিজেপিদের অভিযোগ, দু’ মাস ঘুরতে না ঘুরতেই তার ‘পুরস্কার’ দেওয়া হল দীপ্তাংশুকে। তবে তাঁরা যে তা মেনে নেবেন না তার হুঁশিয়ারিও দেন। ‘নব্য বিজেপি’ দীপ্তাংশু চৌধুরীর নাম দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণার পরই বিক্ষোভ দেখাতে শুরু করেন পুরনো বিজেপির কর্মীরা। নির্দল প্রার্থীও দেওয়া হবে বলে জানান বিক্ষোভকারীরা।

আরও পড়ুন- অন্য প্রতীকে ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক বিএনপি নেতার

Advt

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...