Wednesday, June 3, 2026

সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড শতাব্দী এক্সপ্রেসে

Date:

Share post:

সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড শতাব্দী এক্সপ্রেসে। শনিবার সকাল ৬টা ৪৫ নাগাদ ওই ট্রেনটির পণ্যবাহী কামরায় আগুন লাগে। জানা গিয়েছে, দিল্লি থেকে লখনউ যাচ্ছিল এই ট্রেন।

সূত্রের খবর, দিল্লি থেকে লখনউ যাচ্ছিল এই ট্রেন। শনিবার সকাল ৬টা ৪৫ নাগাদ এই আগুন লাগে। আতঙ্কে চিৎকার শুরু করেন যাত্রীরা। ট্রেনটি গাজিয়াবাদ স্টেশনে দাঁড় করিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকল কর্মীরা। রেলের আধিকারিকরা জানিয়েছেন, ট্রেনটির পণ্যবাহী কামরায় আগুন লাগে। এর জেরে প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। পরে ক্ষতিগ্রস্ত বগিটি বাদ দিয়েই আবার যাত্রা শুরু করে জন শতাব্দী। এই ঘটনায় সব যাত্রীরা নিরাপদ রয়েছেন।

আরও পড়ুন-একই কেন্দ্রের যে কোনও ভোটার হতে পারেন পোলিং এজেন্ট, কমিশনের নয়া নির্দেশে বিতর্ক

দমকলের অনুমান, পণ্যবাহী কামরার পিছনে জেনারেটর থেকে আগুন লেগে থাকতে পারে। গত সপ্তাহেই দিল্লি থেকে দেহরাদুনগামী শতাব্দী এক্সপ্রেসে আগুন লাগে। উত্তরাখণ্ডের কাঁসরোয়ের কাছে আচমকাই ট্রেনের C-4 কামরায় আগুন লেগে যায়।

Advt

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...