Friday, April 3, 2026

বঙ্গ বিজেপির ক্ষোভ-বিক্ষোভ সামাল দিতে দিলীপের মন্ত্র ‘আগে দেশ আর দল’

Date:

Share post:

‘বাংলায় সরকার গড়ার আওয়াজ তুলে বিজেপি (bjp) যখন সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে, তখন দলের প্রার্থীতালিকা নিয়ে রাজ্য জুড়ে নেতা-কর্মীদের ক্ষোভ, অসন্তোষ কার্যত ব্যাকফুটে ফেলে দিয়েছে গেরুয়া শিবিরকে। নানা যুক্তি দেখিয়ে মুখ রক্ষার চেষ্টা হলেও নিচুতলায় লাগামছাড়া কর্মী অসন্তোষ ধাক্কা দিয়েছে দলের সার্বিক ভাবমূর্তিতে। কর্মীদের ক্ষোভ সামাল দিতে তাই আরএসএসের মন্ত্র সামনে রেখে এবার বার্তা দিতে চাইলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। তিনি লিখেছেন, ‘নেশন ফার্স্ট, পার্টি সেকেন্ড, সেলফ লাস্ট।’ অর্থাৎ প্রথমে রাষ্ট্র, তারপর দল, সবশেষে ব্যক্তি। নেটমাধ্যমে তাঁর বার্তায় প্রাক্তন সঙ্ঘকর্মী দিলীপ বোঝাতে চেয়েছেন, দেশ ও দলের কাছে কোনও বিজেপি কর্মীর ব্যক্তিগত চাওয়া-পাওয়ার অঙ্ক অতি তুচ্ছ। এখন তাঁর এই বার্তা কর্মীদের ক্ষোভ-বিক্ষোভে জল ঢালতে পারে কিনা সেটাই দেখার।

 

Advt

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...