Friday, April 3, 2026

‘ডবল ইঞ্জিন সরকারে পাঁচ বছরে গড়ে তুলব সোনার বাংলা’, এগরার সভায় প্রতিশ্রুতি শাহর

Date:

Share post:

বঙ্গে ভোট প্রচারে রবিবার ফের রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। এদিন তার জনসভা ছিল পূর্ব মেদিনীপুরের(East Medinipur) এগরার। আর এই মঞ্চ থেকেই তৃনমূল সরকারকে(TMC government) চাঁচাছোলা ভাষায় আক্রমণ শোনালেন অমিত শাহ। পাশাপাশি স্বপ্ন দেখালেন সোনার বাংলার। রবিবার এগরার জনসভা থেকে অমিত শাহ জানালেন, ‘ডবল ইঞ্জিন সরকারে পাঁচ বছরে গড়ে তুলব সোনার বাংলা’।

এদিনের জনসভা থেকে তৃণমূল সরকারের তোপ দেগে অমিত শাহ বলেন, ‘কোনও পরিবর্তন হয়নি বাংলায়। অনুপ্রবেশ আগেও হত, এখনও চলছে। মমতা দিদি অনুপ্রবেশ বন্ধ করতে পারবেন? মোদিজির নেতৃত্বে বিজেপি সরকার তৈরি করুন, পাঁচ বছরের মধ্যে বাংলায় অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে। বাম-তৃণমূল রাজ্যের কোনও উন্নতি করেনি।’ পাশাপাশি বাংলায় দুর্গাপুজো সরস্বতী পুজো নিয়ে ফের একবার প্রশ্ন তোলেন শাহ। বলেন, ‘যে সরকার দুর্গাপুজো, সরস্বতী পুজো করতে দেয় না, সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। বাংলায় দুর্গাপুজো করার জন্য আদালতের অনুমতি নিতে হয়। বাংলাভাষী শিক্ষকের উদ্দেশে গুলি ছোড়ে পুলিশ। একবার পদ্মের সরকার তৈরি করে দিন। বাংলার মাটিতে দুর্গাপুজো এবং সরস্বতী পুজো কেউ রুখতে পারবে না।’

আরও পড়ুন:“বিজেপি একটা ডাকাত পার্টি, হার্মাদ-গদ্দাররা জুটেছে তার সঙ্গে”, বিরোধীদের একহাত নিলেন মমতা

এর পাশাপাশি তৃণমূল সরকারের বিরুদ্ধে রীতিমতো সরব হয়ে অমিত শাহ বলেন, ‘এবার তৃণমূলের গুন্ডারা দিনের আলোয় তারা দেখবে। আপনারা নির্ভয় ভোট দেবেন। বাংলায় বিজেপি জিতলে কোন কাঠ মানি দিতে হবে না। সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন চালু হয়ে যাবে। একবার সুযোগ দিন ডবল ইঞ্জিন সরকারে পাঁচ বছরে গড়ে তুলব সোনার বাংলা’।

Advt

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...