Wednesday, June 24, 2026

একদিনে রেকর্ড টিকাকরণ, তবে করোনা সংক্রমণও বাড়ছে লাফ দিয়ে

Date:

Share post:

এই প্রথম এক দিনে এ রাজ্যে ৩ লক্ষেরও বেশি মানুষকে করোনা টিকা (record number of Corona vaccination) দেওয়া হল। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যের মোট ৩ লক্ষ ৫৩ হাজার ৭২৮ জন টিকা নিয়েছেন। তবে এর পাশাপাশি নতুন করে করোনা(increasing the number of Corona infected patient) আক্রান্তের সংখ্যাও বাড়ছে। স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭৩ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। যা মহানগরের চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিকদের বেশ দুশ্চিন্তায় ফেলেছে। তাই বারবার হাত ধোওয়া, মাস্ক পরা, করোনা স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

গত কয়েকদিনে করোনা সংক্রমণের হার বেশ অনেকটাই উর্ধ্বমুখী । গত কয়েকদিন ধরেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে । সেইসঙ্গে বাড়ছে দৈনিক টিকাকরণের প্রবণতাও। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫১০টি টিকাকরণ কেন্দ্রের মাধ্যমে সাড়ে ৩ লক্ষেরও বেশি মানুষ টিকা নিয়েছেন। এ প্রসঙ্গে উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি দেশজুড়ে প্রথম টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছিল। এই কর্মসূচি শুরু হওয়ার পর গত ৬ মার্চ এক লক্ষের গণ্ডি পেরিয়েছিল রাজ্য। ১৭ মার্চ গণ্ডি পেরোয় ২ লক্ষ। আর তারপর গত ২৪ ঘন্টায় সেই সংখ্যা রেকর্ড স্পর্শ করল। ফলে দৈনিক টিকাকরণের (Corona Vaccination) ভিত্তিতে রেকর্ড গড়ে নজির রাখল বাংলা (West Bengal)।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...