Saturday, April 4, 2026

বাংলার সংস্কৃতির সঙ্গে বিজেপির সংস্কৃতি মেলে না, ওরা তৃণমূলের বিকল্পও নয়: কানহাইয়া কুমার

Date:

Share post:

বাংলায় বিজেপির সংস্কৃতি চলবে না। যারা ভাবছেন তৃণমূলের বিকল্প বিজেপি, তারা সম্পূর্ণ ভুল ভাবছেন। বাংলার সংস্কৃতির সঙ্গে বিজেপির সংস্কৃতি যায় না। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে সিপিআই (CPI) প্রার্থী সৈকত গিরির হয়ে প্রচারে এসে বিজেপির তীব্র সমালোচনা করে বললেন তরুণ বামপন্থী নেতা কানহাইয়া কুমার (Kanhaiya Kumar)। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের একসময়কার লড়াকু ছাত্রনেতা এখন বিহারে সিপিআই এর তরুণ নেতা ও জাতীয় রাজনীতিতেও পরিচিত মুখ। সেই কানহাইয়া মনে করেন বাংলার লোকসভা ভোটে বামেদের খারাপ ফলের প্রভাব বিধানসভা ভোটে পড়বে না। তৃণমূলের বিকল্প যে বিজেপি হতে পারে না তা বলতে গিয়ে কানহাইয়ার যুক্তি, মানুষের খিদে পেলে খিদের চোটে তাঁরা নিশ্চয়ই কাদা খাবেন না! বিজেপি যে কত ভয়ঙ্কর দল তা বুঝতে হবে।

কানহাইয়া কুমারের কটাক্ষ, মোদিজির প্রতিশ্রুতি অনুযায়ী বছরে ২ কোটি চাকরি কোথায় গেল? দেশের সব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি কোথায় গেল? কানহাইয়া বলেন, যাঁর জয় শ্রীরাম বলার ইচ্ছা তিনি তাই বলুন, যাঁর জয় সিয়ারাম বলতে ইচ্ছা তিনিও সেটাই বলুন। কিন্তু এটা আসলে বাংলার মাটি, এখানে মানুষ ক্ষুদিরামের জয় বলেন। বাংলার সংস্কৃতি ও বিজেপির সংস্কৃতি কখনওই এক নয়। বিজেপি তৃণমূলের বিকল্পও নয়। বাংলার মানুষ সঠিক বিবেচনা ও বুদ্ধি দিয়ে সঠিক বিকল্প বেছে নেবেন।

Advt

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...