Tuesday, June 23, 2026

বাংলার ভোটার হলেন মিঠুন বসন্ত চক্রবর্তী, এবার লক্ষ্য কি নবান্ন?

Date:

Share post:

মুম্বই থেকে পশ্চিমবঙ্গের ভোটার হলেন মিঠুন চক্রবর্তী। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের ভোটার হলেন মিঠুন। এমনটাই সূত্রের খবর।

৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেডে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। ‘গোখরোর ছোবল’এর হুমকি দিয়ে মিঠুন তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। শোনা গিয়েছিল তিনি বিজেপির বেশ কিছু জনসভায় উপস্থিত থাকবেন, বক্তব্য রাখবেন। শুরু হওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারীর প্রার্থী পদ দেওয়ার দিন থেকেই। যদিও মিঠুনকে দেখা যায়নি। ঘনিষ্ঠ মারফত জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ সোমবার কলকাতায় আসছেন। এবং টানা ৩ দিন থাকবেন। কিছু জনসভাতেও বক্তব্য রাখবেন। মানুষের মনে প্রশ্ন উঠছে, মিঠুনের ভোটার হওয়া নিয়ে। তাহলে কি মিঠুন কোনও একটি বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন? কারণ বিজেপি এখনও বেশ কিছু প্রার্থী পদ ঘোষণা বাকি রয়েছে। প্রায় ১১ টি প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। যেগুলি বাকি রয়েছে তার মধ্যেই কি একটিতে প্রার্থী হতে দেখা যাবে? তিনি কি ভোটযুদ্ধে নেমে পড়বেন? নাকি সমস্ত প্রচার পর্বে থেকে ভোটের ফল দেখে মিঠুন নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবেন?

আরও পড়ুন-“বিজেপি হাজার হাজার কোটি টাকার মালিক, সেই টাকা থেকে গুণ্ডা পোষে”, গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ মমতার

মিঠুন অবশ্য বিজেপিতে যোগ দিয়ে পরিষ্কার জানিয়েছিলেন, বিজেপির নীতি আদর্শ মেনেই রাজনীতি করতে এসেছেন। এবং প্রয়োজনে তিনি প্রার্থী বা মন্ত্রী কোনও কিছু হতেই তাঁর আপত্তি নেই। এর আগে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তখনও তিনি বাংলার ভোটার হয়েছিলেন। তবে এখন কি ঠিকানা পরিবর্তন করলেন নাকি তিনি সেই সময় তাঁর নাম বাংলার ভোটার লিস্ট থেকে সরিয়ে দিয়েছিলেন?

জানা গিয়েছে, কাশীপুর-বেলগাছিয়া এলাকায় মিঠুনের বোনের বাড়ি। সূত্রের খবর, বোনের বাড়ির ঠিকানায় ভোটার হয়েছেন তিনি। তাঁর ভগ্নীপতি জানিয়েছেন, বেশিদিন নয়, কিছুদিন আগেই কলকাতার ভোটার হয়েছেন মিঠুন বসন্ত চক্রবর্তী। কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২২/১৮০ রাজা মণীন্দ্র রোডের এই বাড়ির ঠিকানা রয়েছে মিঠুনের ভোটার কার্ডে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...