Friday, April 3, 2026

‘দেশটাকেই বিক্রি করে দেবে মোদি সরকার’ মন্তব্য কৃষক সংগঠনের নেতা রাকেশ টিকাইতের

Date:

Share post:

কৃষি আইন (Farm law) বাতিলের দাবি নিয়ে দিল্লি সীমান্তে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। এবার এর প্রতিবাদে কর্ণাটকের কৃষকদেরও আন্দোলনের ডাক দিলেন ভারতীয় কৃষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত(Rakesh Tikait)। শনিবার কর্ণাটকের শিবামোগায় কৃষকদের এক সভায় তিনি বলেন, “যদি কৃষকরা প্রতিবাদ না করে, এই দেশ বিক্রি হয়ে যাবে। ২০ বছরের মধ্যে আপনারা আপনাদের জমি হারাবেন। প্রায় ২৬টি পাবলিক সেক্টর ইউনিটের বেসরকারিকরণ করা হচ্ছে। এটা আটকাতে আমাদের চেষ্টা করতেই হবে।”
এদিনের সভায় বর্ষীয়ান কৃষক নেতা টিকাইত বলেন, “তিন লক্ষ মানুষ দিল্লি ঘেরাও করেছে। আমাদের দেশের সব শহরেই এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যতদিন না এই তিন কালো আইন প্রত্যাহার করা না হয় এবং এমএসপি-র উপরে আইওন কার্যকর না করা হচ্ছে , ততদিন আমাদের লড়াই চলবে।” পাশাপাশি তিনি ‘কালা কানুনের’ বিরুদ্ধে যাতে দেশের প্রতিটি শহর গর্জে ওঠে তার আর্জি জানান।
কর্ণাটকের কৃষকদের উদ্দেশে টিকাইত বলেন, “কর্ণাটকেও আপনাদের প্রতিবাদ শুরু করতে হবে। আপনাদের জমি কেড়ে নেওয়ার ফন্দি করা হচ্ছে। এবার বড় বড় সংস্থাগুলি চাষ করা শুরু করবে। শ্রম আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সস্তায় শ্রমিক নিয়োগ করা হবে।”

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...