Friday, April 3, 2026

বিজেপির তারকা প্রার্থী যশের সঙ্গে ছবি, শোকজ করা হবে কমিশনের কর্মীদের

Date:

Share post:

হুগলির চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিনেতা যশ দাশগুপ্ত। শনিবার তিনি শ্রীরামপুরে মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেন। এদিন তাঁর হয়ে প্রচারে দেখা যায় কৈলাস বিজয়বর্গীয়কে। এবং প্রচারের সময় হুড খোলা গাড়িতে বসে থাকতে দেখা গিয়েছিল অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়কে। যশ একজন তারকা প্রার্থী বলে কথা। তাঁকে ঘিরে মানুষের সেলফি তোলার শেষ নেই। প্রচারের সময় মানুষের উদ্দেশে তাঁকে ফ্লাইং কিস ছুঁড়ে দিতেও দেখা যায়।

আরও পড়ুন-বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা, রাজীব বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কালো পতাকা

শনিবার যশের সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়েছিল কমিশনের কর্মীদেরও। তাঁর সঙ্গে একাধিক ছবি তোলেন কমিশনের কর্মীরা। এই সুযোগেরই সদ্ব্যবহার করেছেন বিরোধীপক্ষরা। তৃণমূল কর্মীরা শুরু থেকেই নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্টতা নিয়ে অভিযোগ তুলেছিলেন। ফলত একজন প্রার্থীর সঙ্গে কমিশনের কর্মীরা কীভাবে এতটা ঘনিষ্ঠতা দেখাতে পারেন, প্রশ্ন তুলেছেন তাঁরা। সূত্রের খবর, একাধিক অভিযোগ আসার পর, যাঁরাই যশের সঙ্গে ছবি তুলেছেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কমিশন। এমনকি তাঁদেরকে কারণ দর্শাতে হবে।

Advt

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...