Tuesday, June 23, 2026

আজ বাঁকুড়ায় ফের প্রধানমন্ত্রীর জনসভা

Date:

Share post:

রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ আগামী ২৭ মার্চ, শনিবার। তার আগে প্রচারের শেষ রবিবার কাজে লাগাতে ঝাঁপাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ বাঁকুড়ায় সভা রয়েছে প্রধানমন্ত্রীর ৷ কেমন ভিড় হয় প্রধানমন্ত্রীর জনসভায় সেদিকেও তাকিয়ে সবাই । রবিবার বাঁকুড়ার সভা থেকে তিনি ফের শাসক দলকে নিশানা করবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ বাঁকুড়ার তিলাবেদি মাঠে দুপুর একটায় জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর ৷রাঢ়ভূমে গেরুয়া শিবিরকে মোদি নতুন কী বার্তা দেন সেদিকে তো নজর থাকবেই।
শনিবারই খড়্গপুরে সভা করে গিয়েছেন মোদি। আজ রবিবার ফের আসছেন তিনি। গত বুধবারই পুরুলিয়ায় সভা ছিল তাঁর। সেই অর্থে ৫ দিনে তৃতীয় সভা রাজ্যে। এর পর ২৪ তারিখেও আসছেন তিনি। সভা হবে কাঁথিতে।
বলা যেতে পারে বঙ্গে প্রথম দফার ভোটের শেষ পর্বে রাজ্যে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন মোদি।
ভোটের বাংলায় দাঁড়িয়ে খড়্গপুরের সভা থেকে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘দিলীপ ঘোষের মতো নেতা রয়েছে বিজেপিতে। ভয় হামলা সত্ত্বেও কাজ করেছেন দিলীপ। মাটি কামড়ে পড়ে রয়েছেন দিলীপ ঘোষ।’ মোদির এই বক্তব্য ভোট বঙ্গে বিজেপিকে বাড়তি অক্সিজেন দেয় কিনা সেটাই দেখার ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...