Friday, April 3, 2026

বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা, রাজীব বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কালো পতাকা

Date:

Share post:

নির্বাচন এগিয়ে আসতেই শুরু হয়েছে জায়গায় জায়গায় প্রচার। প্রচারে নেমেছে শাসক-বিরোধী দু’দলই। রাজ্যে এসেছেন ডোমজুরে বিজেপি কেন্দ্রের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালেই ডোমজুর বিধানসভা কেন্দ্র, বাঁকড়ায় প্রচারে নামেন তিনি। প্রচার শেষের মুখে শুরু হয় উত্তেজনা। রাজীব বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কালো পতাকা দেখান বিক্ষোভকারীরা। দেওয়া হয় ‘গোব্যাক’ স্লোগান । এরপরই তাঁদের লক্ষ্য করে বিজেপি কর্মীরা বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়। জল এতটাই গড়ায় যে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয়। এই ঘটনাটিকে ঘিরে গোটা এলাকায় এখনও তীব্র উত্তেজনা রয়েছে।সাধারণ মানুষের ওপর লাঠিচার্জের প্রতিবাদে হাওড়া-আমতা রোড অবরোধ করেছেন জেলার তৃণমূল কর্মীরা।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...