Monday, April 6, 2026

কেন্দ্রের সবুজ সঙ্কেত, এপ্রিল থেকেই বাড়ছে ওষুধের দাম!

Date:

Share post:

এমনিতেই জ্বালানির দাম আকাশছোঁয়া হওয়ায় জ্বলছে মধ্যবিত্তের হেঁসেল। এবার তার হাত থেকে রেহাই পাবেন না অসুস্থরা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এপ্রিল মাস থেকে বাড়তে চলেছে ওষুধের দাম। ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলোকে এই মর্মেই সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্র সরকার। ফলে আগামী মাস থেকেই অ্যান্টিবায়োটিক, পেনকিলার এবং সংক্রমণ-রোধী ওষুধের দাম অনেকটাই বাড়বে। দাম বাড়ানো হচ্ছে বার্ষিক হোলসেল প্রাইস ইনডেক্স (WPI) অনুযায়ী।
জানা গিয়েছে , সম্প্রতি ওষুধ উৎপাদনের খরচ বেড়েছে ১৫ থেকে ২০ শতাংশ হারে। সেই তুলনায় বাড়তি দাম এমন কিছু নয়, বলছেন বিশেষজ্ঞরা ।
ওষুধ প্রস্তুতকারক সংস্থার বক্তব্য , লকডাউনের সময়ে কাঁচামাল, প্যাকেজিংয়ের খরচ বেড়েছে অনেকটাই। আর ওষুধ তৈরির উপকরণ অধিকাংশটাই আসে চিন থেকে। এক্ষেত্রে অন্তত ৮০ থেকে ৯০ শতাংশ হারে চিনের ওপর নির্ভরশীল ভারতের ওষুধ তৈরির সংস্থাগুলো।
লকডাউনের ফলে চিন থেকে কাঁচামালের জোগান কমে গিয়েছে। ফলে সংস্থাগুলিকে বেশি দাম দিয়ে কাঁচামাল কিনতে হয়েছে অন্য জায়গা থেকে। সুযোগ বুঝে চিনও কাঁচামালের দাম বাড়িয়ে দিয়েছে ১০ থেকে ২০ শতাংশ হারে। সবমিলিয়ে এই বাড়তি বোঝা কিন্তু চাপছে রোগীদের ওপরেই।

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...