সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি রোডে (MG Road Station) স্টেশনে ঝাঁপ দেয়। যার জেরে ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ-ডাউনে ব্যাহত হয় পরিষেবা। কর্মব্যস্ত সময়ে এই ঘটনার জেরে প্রবল সমস্যায় পড়েন যাত্রীরা। এছাড়াও শহরে আজ যানজট বেশি থাকায় বিকল্প পথেও ভোগান্তি বাড়ে যাত্রীদের। আরও পড়ুন: ১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ
Sponsored

সোমবার এমনি ব্লু লাইনে যাত্রীদের চাপ বেশি থাকে। অফিস টাইমে যাত্রীদের চাপ আরও বাড়ে। এদিন বেশ চাপ ছিল। মহাত্মাগান্ধী স্টেশনে টালিগঞ্জ গামী মেট্রো যখন ঢুকছিল, তখনই লাইনে ঝাঁপ দেন যুবক। দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে ব্রেক চাপেন চালক। তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। কর্মব্যস্ত দিনে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কিছু সময় পর আংশিক পথে মেট্রো চালিয়ে পরিষেবা সচল করা হয়। দমদম থেকে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়। আধঘণ্টা পর দুপুর ১২ টা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়েছে। দিন কয়েক আগেও ব্লু লাইন মেট্রোতে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছিল।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
4h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
7h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
10h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
11h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
14h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
