Saturday, April 4, 2026

কয়লার টাকা কি জঙ্গিদের কাছে যেত? অমিতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী অমিত  আগরওয়ালকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেলেন সিবিআই আধিকারিকরা। কয়লার টাকা কি জঙ্গিদের হাতে যেত? এমনই খবরের ইঙ্গিত পেলেন তদন্তকারী অফিসাররা। অভিযুক্তদের জেরায় উঠে আসা তথ্যের ভিত্তিতে এবার  এই সন্দেহ আরো জোরালো হচ্ছে তদন্তকারী আধিকারিকদের। কয়লা-কাণ্ডে (Coal Scam) এবার জঙ্গি যোগের তত্ত্ব সামনে আনছে সিবিআই (CBI)।

লালার কাছ থেকে  প্রচুর পরিমাণে কয়লা কিনতেন  তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ ব্যবসায়ী  অমিত আগরওয়াল। সিবিআই সূত্রে   জানা গিয়েছে, ২০১৮ সালে এনআইএ-র সন্দেহের তালিকায় ছিলেন অমিত আগরওয়াল।  অভিযোগ ছিল, ঝাড়খণ্ডের মাওবাদী তহবিলে নিয়মিত টাকা দেয় অমিত।  সেই সূত্রে ওই সময় তাঁর বাড়িতে ও অফিসে তল্লাশি চালানো হয়েছিল। এবার কয়লা কাণ্ডে অমিতকে গ্রেফতারের পর ফের জঙ্গি যোগের সম্ভাবনা মাথাচাড়া দিয়েছে।  তাই কয়লার টাকা জঙ্গি সংগঠনের হাতে যেত, এমন দাবি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও কোন মাওবাদী সংগঠন বা জঙ্গি সংগনের কাছে এই টাকা যেত তা এখনও জানা যায়নি। অমিতকে টানা জেরা করে সেই তথ্যই জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা।  জানা গিয়েছে।সোমবারই এই অবৈধ কয়লা পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে নামে লালা ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে তলব করেছে সিবিআই। তিনি  তবে তাঁর টাকা মাওবাদী বা জঙ্গি তহবিলে যেত বলে সন্দেহ করা হচ্ছে। ২০১৮ সালেই এই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল এনআইএ।

লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী তথা স্টিল প্লান্টের মালিক অমিত আগরওয়াল অবৈধ কয়লার বেশিরভাগই এই ব্যবসায়ী কিনে তাঁর স্টিল প্লান্টে ব্যবহার করতেন বলে জানা গিয়েছে। পাশাপাশি লালার কয়লার অবৈধ কাজকর্ম চালানোর জন্য সমাজবিরোধীদের আশ্রয়ও দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। গত সপ্তাহে ওই ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়। সেখান থেকে পাঁচটি কম্পিউটার, হার্ড ডিস্ক ও ল্যাপটপ উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা। এগুলিতেই কয়লার যাবতীয় হিসেব লুকিয়ে থাকতে পারে বলে অনুমান।

Advt

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...