Wednesday, June 24, 2026

‘থাবড়ে লাল করে দেব’, পুলিশকে হুমকি মোর্চার আব্বাসের

Date:

Share post:

ভাঙড় কেন্দ্রে সংযুক্ত মোর্চার ISF প্রার্থী নওশাদ সিদ্দিকি, সম্পর্কে আব্বাস সিদ্দিকির ভাই৷ তাই এই কেন্দ্রে জয়ের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে সর্বশক্তি দিয়ে ISF ঝাঁপিয়েছে৷

সেই নওশাদের সমর্থনে ভাঙড়ে (Bhangore) রবিবারের এক সভায় হুমকির সুর আব্বাস সিদ্দিকি’র (Abbas siddiqui) গলায়৷ তিনি স্পষ্ট বলেছেন, “আপনাদের কারোর গায়ে হাত দিলে ছেড়ে কথা বলবেন না। সকলকে নিয়ে রাস্তা অবরোধ করবেন। বাকিটা আমি দেখে নেব।” পাশাপাশি এদিন আব্বাস পুলিশকেও নিশানা করে বলেন, “বাড়ি বাড়ি দিয়ে ‘দাবড়াচ্ছেন’ পুলিশ কর্মীরা। আমাকে বলুন, কে আপনাকে ভয় দেখাচ্ছে? থাবড়ে লাল করে দেব।”

আরও পড়ুন-বিজেপির ইস্তেহার স্রেফ ‘ধাপ্পাবাজি’: কটাক্ষ সুজনের

তাৎপর্যপূর্ণভাবে এদিন নাম না করে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে সমর্থন করেন আব্বাস। তিনি বলেন, “যে ছেলেটি তৃণমূলের হয়ে এতদিন কাজ করল, তাকে ধোঁকা দিয়েছে। আপনাদের সঙ্গে কেউ প্রতারণা করবে এটা মেনে নিতে পারব না।”

প্রসঙ্গত, গত বুধবার আব্বাস সিদ্দিকির সভাকে কেন্দ্র করে ভাঙড়ের ঝিজেরআইট গ্রামে উত্তেজনা ছড়িয়েছিল৷ এরপর রবিবার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে সংযুক্ত মোর্চার প্রার্থী নওশাদ সিদ্দিকির সমর্থনে সভা করে আব্বাস সিদ্দিকি বলেন, “ভাঙড়ে একটা ছেলের কিছু হলে রাস্তা অবরোধ করবেন, কাউকে ছেড়ে কথা বলবে না।” আব্বাস বলেন, আমাদের ছেলেদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে। দলীয় কর্মীদের গায়ে হাত দেওয়া হলে ভাঙড় থানা অবরোধের হুঁশিয়ারিও দেন তিনি৷

Advt

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...