Monday, March 16, 2026

বাংলার ‘জল ধরো জল ভরো’ ধাঁচে এবার কেন্দ্রে ‘বৃষ্টি ধরো’ পরিকল্পনা মোদির

Date:

Share post:

পশ্চিমবঙ্গের ‘স্বাস্থ্য সাথী প্রকল্প(Swasthya Sathi)’ চালু হওয়ার পর কেন্দ্রে ‘আয়ুষ্মান ভারত প্রকল্প(Ayushman Bharat)’ চালু করেছে মোদি সরকার(Modi government)। বিগত এক দশক ধরে বাংলায় চলতে থাকা আরও একটি প্রকল্প এবার জাতীয় স্তরে শুরু করার পরিকল্পনা করল কেন্দ্র। ২২ মার্চ বিশ্ব জল দিবস(World water day)। এমন একটি দিনেই বাংলার মডেল প্রকল্প ‘জল ধরো জল ভরো’র ধাঁচে জাতীয় স্তরে ‘জল শক্তি অভিযান: বৃষ্টি ধরো’ প্রকল্পের সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানা গিয়েছে, বৃষ্টির জল ধরার অভিযানটিকে জনআন্দোলনে পরিণত করতে চায় সরকার। এর স্লোগান হবে, ‘যেখানে যখন ঝরুক, বৃষ্টি ধরো’। ২২ মার্চ থেকে ৩০ নভেম্বর, অর্থাত্‍ প্রাক-বর্ষা পর্ব ও গোটা বর্ষাকাল জুড়ে সারা দেশে গ্রাম-শহরে চলবে এই অভিযান। এর পাশাপাশি বুন্দেলখন্ড বিশাল এলাকায় সেচ ও পানি ও জলের সুবিধা পৌঁছে দিতে উত্তরপ্রদেশের কেন নদীর সঙ্গে মধ্যপ্রদেশের বেতওয়া নদীর মধ্যে সংযোগ ঘটানোর লক্ষ্যে একটি মউ স্বাক্ষরিত হতে চলেছে এদিন। আর এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারতের মাটিতে এই প্রথম কোনো আন্তঃরাজ্য নদী সংযোগ ঘটতে চলেছে। সরকারি সূত্রে জানা গিয়েছে এই প্রকল্প বাস্তবায়িত হলে বছরে ১০.৬২ লক্ষ হেক্টর জমিতে সেচের জল পৌঁছবে। প্রায় ৬২ লক্ষ মানুষ পাবেন পানীয় জল। মিলবে ১০৩ মেগাওয়াট জলবিদ্যুত্‍ও।

আরও পড়ুন:সারাদিনে ৯ কর্মসূচি শুভেন্দুর, নন্দীগ্রামের ভোটার হিসাবে ফের দাবি

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ২০১১ সাল থেকেই চালু রয়েছে ‘জল ধরো জয় ভরো’ প্রকল্প। বৃষ্টির জল ধরে ও জলের উত্‍সগুলি সংরক্ষণের মাধ্যমে কৃষি ও পশুপালনে তা ব্যবহার করা ও পানীয় জলের ব্যবস্থা করার লক্ষে এক দশকে প্রায় তিন লক্ষ জলাশয় খনন করা হয়েছে রাজ্যে। এটিকে মডেল প্রকল্প হিসেবে ধরা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিন্ন নাম ও আঙ্গিকে গোটা দেশের জন্য বৃষ্টি ধরার এই প্রকল্পের উদ্বোধন করবেন ২২ মার্চ। তার পরে এ দিনই দেশের সব গ্রাম পঞ্চায়েতে বসবে গ্রামসভা (ভোট হচ্ছে যে সব রাজ্যে, সেগুলি বাদে)। হবে জল সম্পদ আহরণ, সংরক্ষণ ও ব্যবহার নিয়ে আলোচনা। নেওয়া হবে ‘জল শপথ’।

Advt

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...