Tuesday, June 23, 2026

১৫ হাজার উচ্চ প্রাথমিকে নিয়োগ দ্রুত নিয়োগ; নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

উচ্চ প্রাথমিকে নিয়োগের জটিলতায় হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও আটকে নিয়োগ প্রক্রিয়া। এবার সেই প্রক্রিয়া আরও দ্রুত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের (Caclutta High Court)। আদালতে এই নিয়োগ প্রক্রিয়ার জটিলতার কথা তুলে ধরে এসএসসি (SSC)। তা সত্ত্বেও নিয়োগেই জোর দিয়ে এসএসসি-কে কড়া বার্তা দেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি ১৬ মে।

উচ্চ প্রাথমিকে (Upper Primary) ১৪ হাজার ৩৩৯ পদে নিয়োগে ছাড়পত্র দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মেধাতালিকার বাইরে থাকা ১ হাজার ৪৬৩ জনকেও নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেয় আদালত। হাইকোর্টের রায় বহাল রাখে সুপ্রিম কোর্টও। তবে রাজ্যের স্কুলগুলির শূন্যপদ অনুসারে সেই নিয়োগ সম্ভব না হওয়ায় এসএসসি সেই ১৪৬৩ পদের নিয়োগ স্থগিত রাখে। তাই নিয়ে ফের একটি মামলা হয় কলকাতা হাইকোর্টে।

মঙ্গলবার সেই মামলার শুনানিতে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার কারণে হাইকোর্টের (Calcutta High Court) কড়া প্রতিক্রিয়া এসএসসি (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে। ডিভিশন বেঞ্চ এসএসসি চেয়ারম্যানকে গ্রেফতারেরও হুঁশিয়ারি দেয়। সেই সঙ্গে আদালতের নির্দেশ দ্রুত কার্যকর করার নির্দেশ দেয়। পরবর্তী শুনানির আগে সমস্যা জানানোর কোনও অবকাশ এসএসসি-কে দেয়নি আদালত।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...