Friday, April 3, 2026

করোনা আক্রান্ত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত

Date:

Share post:

দেশজুড়ে ফের করোনা সংক্রমনের ঘটনা ক্রমশ বাড়ছে। এহেন অবস্থায় মাঝেই রবিবার খবর এসেছিল করোনা ভাইরাসে(coronavirus) আক্রান্ত হয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা(Om Birla)। এরপর সোমবার জানা গেল করোনা আক্রান্ত হয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত(Tirath Singh Rawat)। এদিন সকালে টুইট করে এই তথ্য প্রকাশ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।

সদ্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে বসেছেন তিরথ সিং রাওয়াত। এদিন সকালে টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশে এনে রাওয়াত বলেন, ‘আমার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। যদিও সম্পূর্ণ সুস্থ রয়েছি আমি। চিকিৎসকদের পরামর্শ মতো নিজেকে আইসোলেশনে রেখেছি।’ পাশাপাশি তিনি আরো লেখেন, ‘বিগত কয়েকদিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা দয়া করে সাবধানতা অবলম্বন করুন ও নিজেদের পরীক্ষা করান।’

আরও পড়ুন:অসুস্থ স্ত্রী ,খরচ জোগাতে স্টেশনে কবিতা পড়েন ৯৮-এর বৃদ্ধ কবি!

উল্লেখ্য, দলের অন্দরে সংঘাতের কারণে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়ে সম্প্রতি পদত্যাগ করতে বাধ্য হন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিবেন্দ্র সিং রাওয়াত। এরপরই দিল্লিতে বিজেপির বৈঠকে স্থির করা হয় উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হবেন তিরথ সিং রাওয়াত। গত ১০ মার্চ তিনি মুখ্যমন্ত্রী পদে দায়িত্বগ্রহণ করেন। ক্ষমতায় বসার দুই সপ্তাহের মধ্যেই করোনা আক্রান্ত হলেন তিনি।

Advt

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...