Saturday, April 4, 2026

টাকা দিয়ে ভোট কিনতে চাইছে বিজেপি: তীব্র আক্রমণ মমতার

Date:

Share post:

টাকা দিয়ে ভোট কিনতে চাইছে বিজেপি (Bjp)। পুরুলিয়ার জনসভা থেকে অভিযোগ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এদিন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে প্রার্থী বলছেন, ভোটের আগের দিন তাঁর কাছে গেলে, তিনি খরচ দিয়ে দেবেন। এই ভিডিও প্রসঙ্গেই তৃণমূল(Tmc) নেত্রী অভিযোগ করেন, টাকা দিয়ে বঙ্গে ভোট কিনতে চাইছে বিজেপি। তিনি বলেন, “ঝাড়গ্রামের প্রার্থীর ভিডিও দেখলাম। বলছে ভোটের আগে আসিস টাকা দিয়ে দেব। কোটি কোটি টাকা করেছে চুরি। দিচ্ছে ৫০০ টাকা। ওই টাকা দিয়ে ভোট দেবেন না”।

মমতা বলেন, ঝাড়খন্ডের মতো এখানেও বিজেপি হারবে। তিনি জানান, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী তৃণমূলের হয়ে প্রচারে বঙ্গে আসবেন।

ভোটের আগে বিভিন্ন রাজ্য থেকে বিজেপি বাংলায় বহিরাগতদের জোর করবে বলে আশঙ্কা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগতদের আটকাতে রাজ্যের সীমানাগুলি সিল করার আবেদন জানান মুখ্যমন্ত্রী। এ বিষয়ে তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

মমতা আশ্বাস দেন, এবার কারও মাধ্যমে কিছু হবে না। দুয়ারের সরকারি নিজের কাজের আবেদন নিজেই করতে পারবেন রাজ্যবাসী।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...