Saturday, June 27, 2026

শোকজ, সাসপেন্ড প্রত্যাহারে ব্যবস্থা গ্রহণে বিশ্বভারতীর ১৫২ প্রাক্তনীর ই-মেল প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে

Date:

Share post:

বিশ্বভারতীতে এখন শোকজ, সাসপেন্ড নিত্য নৈমিত্তিক ঘটনা ।বলা যেতে পারে শিক্ষাক্ষেত্রে এই সংস্কৃতি বিশ্বভারতীতে নতুন আমদানি হয়েছে ।এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক ও আচার্যকে ইমেল করলেন বিশ্বভারতীর পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তনীরা।
জানা গিয়েছে, ১২ মার্চ ১৫২ জন প্রাক্তনী এই আমার পাঠিয়েছেন। সেখানে তারা জানিয়েছেন , বর্তমান উপাচার্যের খামখেয়ালিপনা ও কথায় কথায় অধ্যাপক অধ্যাপিকাদের শোকজ, সাসপেন্ড এমনকি কাউকে কাউকে সামাজিকভাবে বয়কট করার আহ্বান বিশ্বভারতীর সংস্কৃতি বিরোধী ।
উপাচার্য  অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী যেভাবে
অধ্যাপক–অধ্যাপিকাদের সাময়িক বরখাস্ত, এমনকি  তাঁদের কয়েক ঘন্টা ধরে আটকে রেখে মুচলেকা লিখিয়ে নিয়েছেন , তা বেনজির বলে উল্লেখ করা হয়েছে ।তাঁরা আরও  লিখেছেন, রবীন্দ্রনাথের মতাদর্শ – ‘চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির…’ তাঁর নিজের বিশ্বভারতীতেই আর নেই। সেই পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে যাবতীয় সাসপেন্ড, অপসারণ, শোকজের সিদ্ধান্ত প্রত্যাহার করার আর্জি জানানো হয়েছে ওই ই-মেলে। এখন দেখার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি তাদের ডাকে সাড়া দিয়ে আদৌ হস্তক্ষেপ করেন কিনা।

Advt

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...